ঢাকা ০৭:০১ অপরাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

আলোকচিত্রী শহিদুলের জামিন শুনতে বিব্রত হাইকোর্ট

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তথ্য প্রযুক্তি আইনের মামলায় আলোকচিত্রী শহিদুল আলমের জামিন শুনানিতে বিব্রত প্রকাশ করেছেন হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ। আজ মঙ্গলবার বিচারপতি মো. রুহুল কুদ্দুস ও বিচারপতি খন্দকার দিলীরুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ শুনানিককালে বিব্রত প্রকাশ করেন। এখন নিয়ম অনুসারে মামলাটি প্রধান বিচারপতির কাছে যাবে। তারপর প্রধান বিচারপতি আবেদনটির শুনানির জন্য বেঞ্চ নির্ধারণ করবেন।

আদালতে শহিদুল আলমের পক্ষে ছিলেন ব্যারিস্টার সারা হোসেন। তার সঙ্গে ছিলেন ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া। আর রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মহিউদ্দিন দেওয়ান। আইনজীবী সূত্রে জানা যায়, এ মামলায় ৬ আগস্ট ঢাকার মুখ্য মহানগর হাকিম শহিদুল আলমের জামিন আবেদন নামঞ্জুর করেন।

গত ১৪ আগস্ট ঢাকার মহানগর দায়রা জজ আদালতে জামিন আবেদন করা হলে ১১ সেপ্টেম্বর শুনানির জন্য দিন ধার্য রাখেন। এরপর ১৯ আগস্ট শুনানির তারিখ এগোনোর জন্য আবেদন করা হলে তা গ্রহণ করেননি আদালত। এ অবস্থায় ২৬ আগস্ট শহিদুল আলমের অন্তর্বর্তীকালীন জামিন চাইলে ওই আদালত শুনানির জন্য তা গ্রহণ করেননি। এ অবস্থায় হাইকোর্টে তার জামিন চেয়ে আবেদন করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

আলোকচিত্রী শহিদুলের জামিন শুনতে বিব্রত হাইকোর্ট

আপডেট টাইম : ১২:৪৮:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ সেপ্টেম্বর ২০১৮