ঢাকা ০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে

আইফোনে ত্রুটি, পাবেন বিনামূল্যে সেবা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আইফোনে ত্রুটি দেখা দিলে তা সমাধান করতে পোহাতে হয় নানা ঝক্কি ঝামেলা। কারণ আইফোন সার্ভিসিং প্রতিষ্ঠানের সংখ্যা খুবই কম। এসব বিষয় মাথায় রেখে এবার বিনামূল্যে আইফোন গ্রাহকদের সেবা দেওয়ার ঘোষণা দিয়েছে টেক জায়ান্ট অ্যাপেল। তবে আপাতত শুধু আইফোন-৮ গ্রাহকরা এ সেবা পাবেন। খবর এনডিটিভির

২০১৭ সালের সেপ্টেম্বর মাস থেকে ২০১৮ সালের মার্চ মাস পর্যন্ত তৈরি আইফোন-৮ গ্রাহকরা এ সেবা পাবেন। এই ফোনগুলো তৈরির সময় সমস্যা হওয়ার কারণে ফোন রিস্টার্ট ও ডিসপ্লেতে নানা সমস্যা দেখা দিচ্ছে। অনেক সময় ফোন চালু করার চেষ্টা করেও চালু করা যাচ্ছে না।

কিছু আইফোন-৮ ফোনে কারিগরি ত্রুটি খুঁজে পেয়েছে অ্যাপেল। অস্ট্রেলিয়া, চিন, হংকং, জাপান, মাকাও, নিউজিল্যান্ড, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতে এই ফোনগুলো বিক্রি করা হয়েছে। এসব আইফোন-৮ বিনামূল্যে সারিয়ে দেবে অ্যাপেল।

ফোন বিক্রির তিন বছরের মধ্যে এই ফোনগুলোকে বিনামূল্যে সারিয়ে দেওয়া হবে। তবে কোনো ফোনের ডিসপ্লে ভাঙা থাকলে তা সারিয়ে নেওয়ার পরামর্শ দিয়েছে অ্যাপেল। একই সাথে আই ক্লাউড ও আই টিউনস আপডেট করার পরামর্শ দেওয়া হয়ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডিজিএফআইয়ের মেজর পরিচয়ে প্রতারণার জাল, চাকরিচ্যুত আসাদুল কারাগারে

আইফোনে ত্রুটি, পাবেন বিনামূল্যে সেবা

আপডেট টাইম : ০১:১১:৩৪ অপরাহ্ন, রবিবার, ২ সেপ্টেম্বর ২০১৮