ঢাকা ০২:৪৭ পূর্বাহ্ন, সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬
  • ১৭ বার

ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্যের সুরক্ষা আরও জোরদার করতে নতুন গোপনীয়তা সুবিধা চালুর পরিকল্পনা করছে জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। নতুন এ সুবিধার মাধ্যমে চ্যাট ও কলের সময় কারা ব্যবহারকারীর ফোন নম্বর দেখতে পারবেন, তা নিজেই নিয়ন্ত্রণ করতে পারবেন ব্যবহারকারীরা।

নতুন ফিচারে ফোন নম্বর দৃশ্যমান রাখার জন্য চারটি বিকল্প থাকবে। এগুলো হলো—সবাই (এভরিওয়ান), শুধু পরিচিতি তালিকায় থাকা ব্যক্তি (কনটাক্টস অনলি), নির্বাচিত কয়েকজন ছাড়া পরিচিতির অন্যরা (কন্টাকস একসেপ্ট সিলেক্টেড পিপল)  এবং কেউ নয় (নোবডি)। অর্থাৎ ব্যবহারকারী চাইলে নিজের ফোন নম্বর সবার কাছ থেকে গোপন রাখতে পারবেন।

তবে এ সুবিধা কেবল তাদের জন্য চালু হবে, যারা হোয়াটসঅ্যাপে ইউজারনেম তৈরি করেছেন। বর্তমানে ইউজারনেম ব্যবহার করে কেউ যোগাযোগ করলে স্বয়ংক্রিয়ভাবে তার কাছ থেকে ফোন নম্বর গোপন রাখে হোয়াটসঅ্যাপ।

নতুন ফিচার চালু হলে ফোন নম্বর দৃশ্যমান রাখার প্রাথমিক সেটিংস বা ডিফল্ট অপশন থাকবে ‘কেউ নয়’। ফলে ব্যবহারকারী নিজে অনুমতি না দিলে অন্যরা তার ফোন নম্বর দেখতে পারবেন না।

তবে যেসব ব্যক্তি আগে থেকেই কোনো ব্যবহারকারীর ফোন নম্বর নিজেদের মোবাইলের পরিচিতি তালিকায় সংরক্ষণ করে রেখেছেন, তারা চ্যাট ও কলের সময় নম্বরটি দেখতে পারবেন। অর্থাৎ নতুন সুবিধা চালু হলেও আগে থেকে নম্বর সংরক্ষণ করা ব্যক্তিদের ক্ষেত্রে গোপনীয়তার এই নিয়ন্ত্রণ কার্যকর হবে না।

নতুন ফিচারটি চালু হলে ব্যবহারকারীরা ইউজারনেমের মাধ্যমে যোগাযোগের ক্ষেত্রে ফোন নম্বরের গোপনীয়তা আরও ভালোভাবে নিয়ন্ত্রণ করতে পারবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

ফোন নম্বর গোপন রাখার নতুন সুবিধা আনছে হোয়াটসঅ্যাপ

আপডেট টাইম : ১১:৪৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ৮ নভেম্বর ২০২৬