ঢাকা ১১:১৫ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ৩০ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান পাড়া-মহল্লায় পরিচ্ছন্নতা কমিটি গঠনে অবসরপ্রাপ্ত কর্মকর্তাদের যুক্ত করার নির্দেশ প্রধানমন্ত্রীর ঢাকাকে বাসযোগ্য করতে নতুন পরিকল্পনা জানালেন প্রতিমন্ত্রী শাহে আলম ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনা ফিরতে না পারলে… জলবায়ু সংকটের দায় যাদের, অর্থায়নের দায়িত্বও তাদের গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে আসন সংখ্যা বাড়ছে, কোনটিতে কত পাকিস্তানে সিনেমা হল ৪৮টি, শাকিব খান বললেন ১২০০টি বাংলাদেশিদের জন্য ভিসা আবেদন প্রক্রিয়া আরও সহজ করল জার্মানি এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ পাচ্ছেন, ৮০ শতাংশই নারী: জুবাইদা রহমান

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
  • ৭ বার

কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি বিকাশের অংশ হিসেবে এবার গ্রাহক বা ব্যবহারকারীদের ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সুবিধা চালু করেছে গুগল। এনগ্যাজেট প্রকাশিত প্রতিবেদন সূত্রে এ তথ্য জানা গেছে।

জেমিনি ব্যবহারকারীরা এখন গুগল ওয়ালেট ইন্টিগ্রেশনের মাধ্যমে চ্যাটবটটির সঙ্গে তাদের ব্যাংক অ্যাকাউন্ট যুক্ত করতে পারবেন।

প্রতিবেদনে বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার মাধ্যমে ব্যবহারকারীরা তাদের নিজস্ব অর্থায়ন ও ফাইন্যান্সের বিষয়ে আরও সুবিধা ও সাজেশন পাবে। কিন্তু এটি মেটার মিউজের মতো কেনাকাটায় সহায়তা করবে না বা কোনো কমান্ড দেবে না।

প্রাপ্ত তথ্যানুযায়ী, একবার অ্যাকাউন্টের সঙ্গে জেমিনি যুক্ত হয়ে গেলে ব্যবহারকারীরা চ্যাটবটটিকে তাদের অ্যাকাউন্ট সম্পর্কিত বিভিন্ন প্রশ্ন করতে পারবেন। তাত্ত্বিকভাবে এটি অপ্রয়োজনীয় সাবস্ক্রিপশন এবং এ ধরনের অন্যান্য খরচ খুঁজে বের করে অর্থ সাশ্রয়ে সহায়তা করতে পারে।

উদাহরণ হিসেবে গুগল দেখিয়েছে যে, কোনো নির্দিষ্ট সাবস্ক্রিপশনের মূল্য বৃদ্ধি পেলে চ্যাটবটটি তা শনাক্ত করতে সক্ষম। সাধারণ ব্যাংকিং অ্যাপের চেয়েও বাড়তি কিছু সুবিধার উদাহরণ দিয়েছে প্রতিষ্ঠানটি। ব্যবহারকারীরা নির্দিষ্ট সময়ের জন্য বাজেট তৈরি করে দিতে জেমিনিকে অনুরোধ করতে পারবেন, যেখানে ‘নগদ অর্থের প্রবাহ (ক্যাশ ফ্লো), সম্পদ বণ্টন (অ্যাসেট অ্যালোকেশন)’ এবং আরও অনেক কিছুর গতিশীল চার্টও থাকবে।

জানা গেছে, এটি ছুটির দিনের বাজেট তৈরি করতেও সাহায্য করতে পারে—আর বছরের সে সময়টা তো ঘনিয়েই আসছে। স্বাভাবিকভাবেই, এখানে নিরাপত্তার বিষয়টি একটি বড় উদ্বেগের জায়গা। এআই চ্যাটবটগুলো মাঝেমধ্যেই ভুল করে থাকে, আর আমরা সবাই চাইব যেন এই ভুলগুলো আমাদের ব্যক্তিগত অর্থায়ন থেকে দূরে থাকে।

নতুন এ টুলসেটটি জেমিনিকে কেবল অ্যাকাউন্ট থেকে তথ্য পড়ার অনুমতি দেয়; এটি কোনো অর্থ স্থানান্তর, পরিচালনা বা বিনিয়োগ করতে পারে না। এটি সম্পূর্ণভাবে ব্যবহারকারীর ইচ্ছাধীন বা ‘অপ্ট-ইন’ একটি অভিজ্ঞতা এবং সেটিংস থেকে ফিচারটি বেশ সহজেই চালু বা বন্ধ করা যায় বলে মনে হচ্ছে।

ওয়েব এবং মোবাইল—উভয় প্ল্যাটফর্মেই এ ইন্টিগ্রেশনটি এখন চালু হচ্ছে। গুগল জানিয়েছে, ব্যবহারকারীদের আরও গভীর তথ্য ও বিশ্লেষণ দিতে তারা ফিনটেক কোম্পানি প্লেইডের সঙ্গেও অংশীদারত্ব করেছে। তবে এ বিষয়ে প্রতিষ্ঠানটি সুনির্দিষ্ট কোনো বিস্তারিত তথ্য জানায়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাংলাদেশের হৃদয় ভেঙে সাফে প্রথমবার ফাইনালে পাকিস্তান

ব্যাংক অ্যাকাউন্টে জেমিনি যুক্ত করার সিদ্ধান্ত গুগলের, পাবেন যেসব সুবিধা

আপডেট টাইম : ১১:০২:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ নভেম্বর ২০২৬