ঢাকা ০৪:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ঈদ উপলক্ষে আসছে সালমার ‘কালা রে’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮
  • ৪৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ খুব সুন্দর একটি গান হয়েছে। এটি মানুষের অন্তরে দাগ কাটতে পারবে বলে আশা করি। মূলত এটা প্রেমের গান। পাশাপাশি জনসচেতনতামূলক ভিডিও।’ নতুন গান নিয়ে এভাবেই বললেন সালমা।

ঈদ উপলক্ষে আসছে লোকগান ‘কালা রে’। আর এটি গেয়েছেন কণ্ঠশিল্পী সালমা নিজেই। গানের কথা লিখেছেন সোহেল মাসুদ, সুর করেছেন অভি আকাশ আর সংগীত পরিচালনা করেছেন মুশফিক লিটু। আর এর ভিডিওতে ফুটে উঠেছে পুরো বিষয়টি।

গানটির ভিডিও নির্মাণ করেছে তরুণ নির্মাতা সোহেল রানা বয়াতি। সোহেল রানা বলেন, ‘নেশা ও জুয়া আমাদের দেশে ভয়াবহ সমস্যা। তার বিপরীতে আছে ভালোবাসা। ভালোবাসা দিয়েই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব। ভিডিওটির গল্পে আমি এই বিষয়টি তুলে ধরার চেষ্টা করেছি।’

এতে অভিনয় করেছেন জাহারা মিতু ও সবুজ আশরাফ সুপ্ত। রেইন মিউজিকের ইউটিউব চ্যানেলে গানটির ভিডিও আগামী ১৬ আগস্ট মুক্তি পাবে।

নেশা ও জুয়া প্রলয়ঙ্কারী সমস্যা। এগুলোর কবলে পড়ে সুন্দর পরিবার শেষ হয়ে যেতে পারে। কিন্তু ভালোবাসা দিয়ে সহজেই আসক্তদের ফিরিয়ে আনা সম্ভব- ঠিক এমন ভাবনা এবার দেখা যাবে গানের ভিডিওতে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ঈদ উপলক্ষে আসছে সালমার ‘কালা রে’

আপডেট টাইম : ১১:৪৭:১৫ অপরাহ্ন, রবিবার, ১২ অগাস্ট ২০১৮