ঢাকা ১১:২৫ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তিন কোটি টাকার গাড়ি, কোথায় পেলেন এত টাকা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮
  • ৫২২ বার

হাওর বার্তা ডেস্কঃ সম্প্রতি কালো রঙের একটি অডি গাড়ি কিনেছেন নুসরাত ফারিয়া। গাড়িটির মডেল ২০১৮ অডি এথ্রি। বাংলাদেশে এই গাড়িটির আনুমানিক বাজার মূল্য নব্বই লাখ থেকে তিন কোটি টাকা পর্যন্ত।

গাড়ি কেনার আগে ফারিয়া তার এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, একটি অডি গাড়ি কেনার স্বপ্ন আছে তার। সাক্ষাৎকারে তার বিয়ের প্রসঙ্গ আসলে তিনি বলেছিলেন, অডি কেনার স্বপ্ন পূরণ হলে তবেই বিয়ে করবেন তিনি।

২০১৫ সালে ‘আশিকী’ ছবির মাধ্যমে ক্যারিয়ার শুরু করেন ফারিয়া। প্রথম ছবি থেকে শুরু করে ‘হিরো ৪২০’, ‘বাদশা-দ্য ডন’, ‘প্রেমী ও প্রেমী’, ‘ধ্যাততেরিকি’সহ বেশ কিছু চলচ্চিত্রে অভিনয় করেছেন কিন্তু কোন ছবিই তেমন বক্স অফিসে সফল হতে পারেনি। খুব আলোচনায় আসাও কোন চলচ্চিত্র তিনি করেননি, তাই সম্প্রতি তিন কোটি টাকার গাড়ি কিনে বেশ রহস্য তৈরি করছেন ফারিয়া।

এ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা হয়েছে। হাতে গোনা কয়েকটি ছবি এবং কিছু মডেলিংয়ের খাতিরে এত টাকা কীভাবে আয় করলো ফারিয়া?

এ নিয়ে তিনি বলেন, ‘এ ব্যাপারে ‘সমালোচনা’ শব্দটা ঠিক পছন্দ হয়নি। সমালোচনা কেন! কিসের সমালোচনা? ছয় বছর ধরে শোবিজে কাজ করছি। ছোট-বড় অনেক কাজ করেছি। পারিশ্রমিক হিসেবে লাখ টাকা যেমন পেয়েছি, ৫০০ টাকাও পেয়েছি। সেখান থেকে সঞ্চয় করেছি। আর আমার চলার খরচ এখনো বাসা থেকে নেই। মানুষের তো ইচ্ছে থাকে বাড়ি কেনার, আমার গাড়ির শখ। এতে সমস্যা কী? অল্প অল্প করে টাকা জমিয়ে কিনেছি এই গাড়ি। যারা আমার সমালোচনা করছে তাদেরও কিন্তু স্বপ্ন আছে। আমি চাই তাদের সবার সব স্বপ্নই পূরণ হোক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তিন কোটি টাকার গাড়ি, কোথায় পেলেন এত টাকা

আপডেট টাইম : ০৫:০৪:১৫ অপরাহ্ন, শুক্রবার, ১০ অগাস্ট ২০১৮