ঢাকা ১১:১৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

ফের বিয়ে করতে চলেছেন হৃতিক রোশন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮
  • ৫৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিবাহ বিচ্ছেদ হয়েছিল হৃতিক রোশন এবং সুজান খানের। তার পর থেকেই দুই ছেলের দায়িত্ব সমান ভাবে পালন করেছেন হৃতিক-সুজান। এতদিন পর ফের নাকি বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন হৃতিক। এই সিদ্ধান্ত নাকি ছেলেদের ভবিষ্যতের জন্য! কিন্তু পাত্রী কে?

শোনা যাচ্ছে, হৃতিকের এ বারের বিয়ের পাত্রীও নাকি সুজান খান। অর্থাত্ বিবাহ-বিচ্ছেদের পর দুই ছেলের কথা ভেবেই নাকি ফের বিয়ের সিদ্ধান্ত নিয়েছেন এই জুটি! পার্টি, ডিনার বা ছুটি— সব কিছুতেই এই ক’বছর দুই ছেলে রেহান এবং রিদানকে একসঙ্গে সময় দিয়েছেন হৃতিক-সুজান। বিবাহ বিচ্ছেদের পর যখন কঙ্গনা রানাওয়াতের সঙ্গে প্রকাশ্য ঝামেলায় জড়িয়েছিলেন হৃতিক তখনও সব সময় পাশে পেয়েছেন সুজানকে।

এমনকি এক সাক্ষাত্কারে সুজানকে নিজের জীবনের ভালবাসার মানুষের নাম বলতে বলা হয়। সেখানে তিনি দুই ছেলের পর হৃতিকের নামই বলেছিলেন। সেই সাক্ষাত্কারও ছিল বিচ্ছেদের পরই।

ফলে সব মিলিয়ে হৃতিক-সুজান যে ভাল বন্ধু, তা একাধিকবার প্রকাশ্যে বলেছেন এই জুটি। দাম্পত্য না টিকলেও বন্ধুত্বে যে বিচ্ছেদ হবে না, এমন ইঙ্গিতই দিয়েছিলেন। এ বার ছেলেদের কথা ভেবেই নাকি নিজেদের সম্পর্ককে আরও একবার সময় দিতে চান এই জুটি।

যদিও গোটা বিষয়টি নিয়েই এই মুহূর্তে জল্পনা চলছে বলি মহলে। আদৌ তাঁরা ফের বিয়ে করছেন কিনা তা নিয়ে এখনও পর্যন্ত প্রকাশ্যে মুখ খোলেননি এই জুটি।-আনন্দবাজার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

ফের বিয়ে করতে চলেছেন হৃতিক রোশন

আপডেট টাইম : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, শুক্রবার, ২৭ জুলাই ২০১৮