ঢাকা ১১:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

‘জান্নাত’-এর মুক্তির ক্ষণ চূড়ান্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮
  • ৪৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ মোস্তাফিজুর রহমান মানিক পরিচালিত সাইমন-মাহি জুটির ‘জান্নাত’ ছবিটি মুক্তির অপেক্ষায় রয়েছে। আসছে ঈদে মুক্তি পাবে ছবিটি। বর্তমানে চলছে প্রচারণা। ‘জান্নাত’ ছবিটি নির্মাণের শুরু থেকেই বেশ আলোচনায় আছে। ছবিটি নিয়ে আশাবাদী পরিচালক।

ইতোমধ্যে ইউটিউবে প্রকাশ হয়েছে ছবির টিজার ও ট্রেইলার। যেখানে ছবির গল্পের কিছুটা ইঙ্গিত দেওয়া হয়েছে। এদিকে পরিচালক জানান, ছবিটি একেবারে মৌলিক গল্প ও আমাদের বাস্তবতা তুলে ধরা হয়েছে। এর গল্প লিখেছেন সুদীপ্ত সাঈদ খান।

২০১৩ সালে সাইমন-মাহির ‘পোড়ামন’ মুক্তি পেয়েছিল। বিগত এক দশকের মধ্যে এটি ছিল অন্যতম ব্যবসা সফল সিনেমা। দু’জনই জনপ্রিয়তার শীর্ষে অবস্থান করলেও এতদিন তাদের একসঙ্গে বড় পর্দায় দেখা যায়নি। তবে দর্শকদের অপেক্ষার অবসান ঘটিয়ে দীর্ঘ পাঁচ বছর পর ঈদের প্রেক্ষাগৃহে আসছে এ জুটি।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, প্রযোজক ও পরিবেশক সমিতি থেকে সিনেমাটি মুক্তির জন্য ২৭ এপ্রিল তারিখ নেওয়া হয়েছিল। কিন্তু আমার কাছে মনে হলো দুই ঈদের মাঝে সিনেমা মুক্তি দেওয়া ঠিক হবে না। তাই তারিখ পরিবর্তন করে ঈদুল আজহায় মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি।

চলচ্চিত্রপাড়ার আলোচনা, চলচ্চিত্রের দর্শক হলে ফেরাতে ভূমিকা রাখবে ‘জান্নাত’। ছবিটিতে আরও অভিনয় করেছেন আলীরাজ, মিশা সওদাগর, মারুফ প্রমুখ। এতে রয়েছে বেশ কিছু শ্রুতিমধুর গানও।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

‘জান্নাত’-এর মুক্তির ক্ষণ চূড়ান্ত

আপডেট টাইম : ১২:৩২:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ জুলাই ২০১৮