ঢাকা ১১:১০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

তাদের শিল্পী সমিতির সদস্য পদ স্থগিত হতে পারে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮
  • ৪৪৪ বার

হাওর বার্তা ডেস্কঃ প্রত্যেক সংগঠনের নিজস্ব গঠনতন্ত্র রয়েছে। গঠনতন্ত্র অনুযায়ী সংগঠন পরিচালনা করা হয়। বাংলাদেশ চলচ্চিত্র শিল্পীদের সংগঠন ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি’। এই সংগঠনের গঠনতন্ত্রে বলা হয়েছে পরপর ছয় মাস মাসিক চাঁদা না দিলে সদস্য পদ স্থগিত করা হবে। কিন্তু গঠনতন্ত্রের এই নিয়ম মানছেন না শিল্পী সমিতির অনেকে। তাদের একাধিকবার ফোন করে বিষয়টি স্মরণ করিয়ে দিলেও কাজ হয়নি।

এর মধ্যে অনেকেই ১৯ মাস অতিক্রম করার পরও চাঁদা পরিশোধ করেননি। এ তালিকায় রয়েছেন আরিফিন শুভ, শবনম বুবলী, মিষ্টি জান্নাত, হেলাল খান, ড্যানি সিডাক, ডলি জহুর, জাহিদ হাসান, মাহফুজ আহম্মেদ, আহমেদ শরিফ, ইলিয়াস কোবরা, শাকিল খানসহ অনেকে। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চিত্রনায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিম ১৯ মাসের চাঁদা আজ ২১ জুলাই শিল্পী সমিতিতে পাঠিয়ে দিয়েছেন বলে শিল্পী সমিতি সূত্রে জানা গেছে।

এদিকে কাজের ব্যস্ততার কারণে সঠিক সময় চাঁদা পরিশোধ করতে পারছেন না বলে জানিয়েছেন একাধিক শিল্পী। আবার কেউ কেউ বলছেন, তারা কখনওই সমিতির চাঁদা দেননি। চাঁদা না দিয়েই ভোট প্রদান করেছেন। তবে এ বিষয়ে জানতে চাইলে শিল্পী সমিতির সাধারণ সম্পাদক জায়েদ খান মুখ খুলতে রাজী হননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

তাদের শিল্পী সমিতির সদস্য পদ স্থগিত হতে পারে

আপডেট টাইম : ০৪:২৯:২৪ অপরাহ্ন, রবিবার, ২২ জুলাই ২০১৮