ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

আমি খুব স্তম্ভিত হয়েছি : আরিফিন শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮
  • ৪১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা আরিফিন শুভ। সম্প্রতি তার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার ঘটনা ঘটেছে। অবশ্য পরে ফিরেও পান অ্যাকাউন্ট। কিন্তু এ ঘটনা থেকে তিনি ফেসবুককে আর বিশ্বাস করতে চাইছেন না। বলছেন ফেসবুকে আর যেন তাঁর সাথে কেউ যোগাযোগ না করে। মঙ্গলবার নিজের ফিরে পাওয়া অ্যাকাউন্ট থেকে লাইভে আসেন এই চিত্রনায়ক।

সেখানে আরিফিন শুভ বলেন, কিছুদিন আগে আমার ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক হয়েছিল। আমি জানি না কারা, কেনো আমার অ্যাকাউন্ট হ্যাক করেছেন। এতে আমি খুব স্তম্ভিত হয়েছি।

তিনি বলেন, এখন থেকে ফেসবুক হবে শুধু আমার ভক্তদের জন্য। আমার কাজের আপডেট জানানোর জন্য। পরিবার ও বন্ধুদের সঙ্গে ব্যক্তিগতভাবে আমি যোগাযোগ রাখবো। ফেসবুকের মাধ্যমে নয়। কারণ আমি এখন আর ফেসবুক যোগাযোগে বিশ্বাসী নই। তবে ভক্তরা আমাকে নিয়মিত ফেসবুকে পাবেন।

ফেসবুক লাইভে ‘পোড়ামন-টু’-এর অভিনেতা সিয়ামকে নিয়েও কথা বললেন শুভ। এই ছেলেটা (সিয়াম) কিছুদিন হলো সিনেমায় এলো। কিছুটা তো সময় দেবেন আপনারা। তার আগেই আপনারা সমালোচনায় ঝাঁপিয়ে পড়লেন! এ ইন্ডাস্ট্রি বা ভারতেও কোনও তারকা অল্প দিনে নাম করতে পারেননি। এটা শ্রদ্ধেয় নায়করাজ থেকে শুরু করে শাকিব ভাইয়ের বেলাতেও হয়েছে। একটু তো সময় দেবেন।’

লস অ্যাঞ্জেলেসের বাঙালি কমিউনিটি আয়োজিত বেশকিছু শো-তে অংশ নিয়ে গত ১১ জুলাই যুক্তরাষ্ট্রে যান শুভ। ১৫ আগস্ট দেশে ফিরবেন তিনি। সেখান থেকে দেশে ফিরে সেপ্টেম্বরে নতুন কিছু কাজের ঘোষণা দেবেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি

আমি খুব স্তম্ভিত হয়েছি : আরিফিন শুভ

আপডেট টাইম : ১০:২৯:৪৯ অপরাহ্ন, বুধবার, ১৮ জুলাই ২০১৮