ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

অবশেষে বাংলাদেশে ‘সুলতান’

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮
  • ৩৩৬ বার

হাওর বার্তা ডেস্কঃ যৌথ প্রযোজনা না ভারতীয় সিনেমা—এ নিয়ে কম জলঘোলা হয়নি। এরপর ঈদুল ফিতরে মুক্তিতে পায় আদালতের বাধা। সে সব জটিলতা পেরিয়ে অবশেষে বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘সুলতান দ্য সেভিয়র’। ভারতের জিতস ফিল্মওয়ার্কস ও সুরিন্দার ফিল্মসের সাথে এতে আছে জাজ মাল্টিমিডিয়ার লগ্নি। সাফটা চুক্তির আওতায় ভারতীয় সিনেমা হিসেব ‘সুলতান’ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ২০ জুলাই।

এর আগে শাকিব খানের ‘ভাইজান এলো রে’র সাথে পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছিল ১৫ জুন।

জাজ সূত্রে মুক্তির খবরটি নিশ্চিত হওয়া গেছে। যদিও আগে বলা হয়, ৬ জুলাই বাংলাদেশের প্রেক্ষাগৃহে আসবে জিৎ-মিম অভিনীত ‘সুলতান’।

সপ্তাহ দেড়েক আগে সিনেমাটির বাংলাদেশের মুক্তির সবুজ সংকেত দেয় তথ্য মন্ত্রণালয়। জাজ ফেসবুক পেজে জানায়, এ বিষয়ে তারা প্রয়োজনীয় অনুমতি পেয়েছে। তাই মুক্তি নিয়ে আর কোনো সমস্যা নেই।

প্রথমে যৌথ প্রযোজনার কথা থাকলেও পরে এককভাবে নির্মিত হয় ‘সুলতান’। পরিচালনা করেছেন কলকাতার রাজা চন্দ। বাংলাদেশ থেকে আরো অভিনয় করেছেন আমান রেজা ও তাসকিন রহমান। আরো আছেন কলকাতার প্রিয়াঙ্কা সরকার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি

অবশেষে বাংলাদেশে ‘সুলতান’

আপডেট টাইম : ১২:৪৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ১৬ জুলাই ২০১৮