ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

নতুন ছবি নিয়ে আসছে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮
  • ৫৪৬ বার

হাওর বার্তা ডেস্কঃ নতুন ছবি নির্মাণের ঘোষণা দিয়েছে প্রয়াত চলচ্চিত্র অভিনেতা মান্নার প্রযোজনা সংস্থা ‘কৃতাঞ্জলী কথাচিত্র’। ছবিটির নাম ‘জ্যাম’। পরিচালনা করবেন নঈম ইমতিয়াজ নেয়ামুল। সবকিছু ঠিক থাকলে আগামী ২৩ জুলাই ছবিটির বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা দেয়া হবে।

একই ব্যানারে নির্মিত সর্বশেষ ছবি ছিল এফ আই মানিক পরিচালিত ‘পিতা মাতার আমানত’। কৃতাঞ্জলী কথাচিত্র প্রযোজিত আরও কয়েকটি ছবি হল  ‘লুটতরাজ’, ‘লাল বাদশা’, ‘আব্বাজান’, ‘স্বামী স্ত্রীর যুদ্ধ’, ‘দুই বধূ এক স্বামী’, ‘মনের সাথে যুদ্ধ’, ‘মান্না ভাই’।

নতুন ছবি ‘জ্যাম’ এর কাহিনী লিখেছেন প্রয়াত বিশিষ্ট চলচ্চিত্র সাংবাদিক আহমদ জামান চৌধুরী (খোকা)। মান্নার স্ত্রী শেলী মান্না জানান, নায়ক-নায়িকার খবরটি এখনই জানাতে চাই না। ছবির কাস্টিংয়ে বেশকিছু চমক রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি

নতুন ছবি নিয়ে আসছে মান্নার প্রযোজনা প্রতিষ্ঠান

আপডেট টাইম : ০৪:৪৩:১৯ অপরাহ্ন, রবিবার, ১৫ জুলাই ২০১৮