ঢাকা ০৩:৩৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

পিছিয়ে গেল ‘সুলতান দ্য সেভিয়ার’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই ছবির নায়িকা বিদ্যা সিনহা মিম অভিনীত কলকাতার ছবি ‘সুলতান দ্য সেভিয়ার’। সাফটা চুক্তির আওতায় ছবিটি গতকাল বাংলাদেশে মুক্তি দেয়ার কথা ছিল। কিন্তু নির্দিষ্ট তারিখে মুক্তি পায়নি ছবিটি। বাংলাদেশে ছবিটি আমদানি করেছে জাজ মাল্টিমিডিয়া।

ঘোষণা মতে নির্দিষ্ট তারিখে কেন মুক্তি দেয়া হল না, জানতে চাইলে জাজের কর্ণধার আবদুল আজিজ বলেন, ‘বাংলাদেশে সুলতান মুক্তির জন্য ২১ জুন তথ্য মন্ত্রণালয় মৌখিক অনুমতি দিয়েছে। কিন্তু এখনও পর্যন্ত অনুমতির ফাইল হাতে পাইনি।’

তিনি আরও বলেন, ‘তথ্য প্রতিমন্ত্রী (তারানা হালিম) নোটিশ দিয়েছেন আবার আলোচনা করা হোক। এজন্য দেরি হচ্ছে। মন্ত্রণালয় থেকে ফাইল হাতে না পাওয়া পর্যন্ত বলতে পারছি না কবে বাংলাদেশে ছবিটি মুক্তি পাবে।’

তাছাড়া এ ছবির বদলে বাংলাদেশ থেকে পশ্চিমবঙ্গে কোন ছবি যাবে এটা এখনও ঠিক হয়নি বলে জানান এ প্রযোজক। এর আগে গত ঈদুল ফিতরে ‘সুলতান’ কলকাতার পাশাপাশি বাংলাদেশে মুক্তির কথা থাকলেও এদেশের উৎসবের সময় যৌথ প্রযোজনার সিনেমা ছাড়া উপমহাদেশের কোনো সিনেমা আমদানি, প্রদর্শন ও বিতরণের ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন আদালত।

ছবিটি নির্মাণ করেছেন কলকাতার পরিচালক রাজা চন্দ। এতে মিমের সঙ্গে অভিনয় করেছেন কলকাতার নায়ক জিৎ। আরও অভিনয় করেছেন বাংলাদেশের আমান রেজা, তাসকিন রহমান এবং শহীদুল আলম সাচ্চু।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

স্থানীয় সরকার নির্বাচন সরগরম ভোটের রাজনীতি

পিছিয়ে গেল ‘সুলতান দ্য সেভিয়ার’

আপডেট টাইম : ০৪:৪১:৪১ অপরাহ্ন, শনিবার, ৭ জুলাই ২০১৮