ঢাকা ১০:৪১ পূর্বাহ্ন, শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত বেসামরিক জনগণের সুরক্ষা ও রোহিঙ্গা প্রত্যাবাসনে জোরালো বৈশ্বিক পদক্ষেপের আহ্বান ইরান চুক্তিতে অসন্তোষ ইসরায়েলের, ট্রাম্পের বিরুদ্ধে প্রতিশ্রুতির ভঙ্গের অভিযোগ একটি আদর্শ সমাজ গঠনে ইমাম-মুয়াজ্জিনদের ভূমিকা অপরিসীম : আমানউল্লাহ আমান চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে চালু হচ্ছে দু’টি করে নতুন বিষয় : মাহদী আমিন দেশে ২৩ লাখ হেক্টর বনভূমি রয়েছে : সংসদে পরিবেশমন্ত্রী বিশ্বের সর্বোচ্চ মিনার বিশিষ্ট মসজিদ ‘জামিউল জাজাইর’ প্রতিদিন লবঙ্গ খেলে মেলে যত উপকার বর্তমান সংসদ সদস্যদের কেউ ঋণখেলাপি নন : স্বরাষ্ট্রমন্ত্রী সুইস ব্যাংকে টাকা জমানোর রেকর্ড বাংলাদেশিদের

ঘুষ গ্রহণকালে হাতেনাতে ধরা পড়লেন রেলওয়ে কর্মকর্তা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮
  • ৪০৫ বার

হাওর বার্তা ডেস্কঃ মৌলভীবাজারের কুলাউড়ায় অধীনস্থ এক কর্মচারীর কাছ থেকে ঘুষের টাকা গ্রহণকালে হাতেনাতে এরফানুর রহমান (৫৫) নামের রেলওয়ের এক প্রকৌশলীকে গ্রেফতার করা হয়েছে।

মঙ্গলবার রাতে কুলাউড়া জংশন রেলস্টেশনে দুর্নীতি দমন কমিশনের (দুদক) একটি দল তাকে ঘুষের টাকাসহ ধরে ফেলেন। এ ঘটনায় কুলাউড়া রেলওয়ে থানায় (জিআরপি) মামলা করেছে দুদক। পরে এরফানুরকে রেল পুলিশের কাছে সোপর্দ করা হয়।

এরফান ব্রাহ্মণবাড়িয়া জেলার আশুগঞ্জ উপজেলার নাওঘাট গ্রামের আব্দুল লতিফের ছেলে।

জানা যায়, এরফানুর রহমান ৫ বছর আগে রেলওয়ের কুলাউড়া সেকশনের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী (পথ) হিসেবে যোগ দেন। কুলাউড়ায় যোগ দিয়েই শুরু করেন ঘুষ বাণিজ্য। তার অধিনস্ত সকল কর্মচারীর কাছ থেকে বিভিন্ন দুর্বলতার সুযোগ নিয়ে জিম্মি করে ঘুষ আদায় করতেন।

মঙ্গলবার সন্ধ্যার পর তার অধিনস্ত কর্মচারী রেলের ওয়েম্যান আবুল হোসেনের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ (মাসোহারা) গ্রহণের সময় দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় সাহার নেতেৃত্বে ৫ সদস্যের একটি দল গোপনে অভিযান চালিয়ে তাকে হাতেনাতে আটক করে।

দুদক হবিগঞ্জ জেলা সম্মলিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মলয় সাহা জানান, এরফান দীর্ঘ দিন থেকে তার অধিনস্ত কর্মচারীদের কাছ থেকে ঘুষ ও মাসিক মসোহারা আদায় করতেন বলে অভিযোগ ছিল। তাকে হাতেনাতে আটক করে কুলাউড়া রেলওয়ে থানায় হস্তান্তর করা হয়েছে।

কুলাউড়া রেলওয়ে থানার ওসি আব্দুল মালেক জানান, দুদক কর্মকর্তারা এরফানুর রহমানকে রেলওয়ে থানায় হস্তান্তর করে দিয়ে গেছেন। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিপরিষদের সভা অনুষ্ঠিত

ঘুষ গ্রহণকালে হাতেনাতে ধরা পড়লেন রেলওয়ে কর্মকর্তা

আপডেট টাইম : ০১:১৭:১১ অপরাহ্ন, বুধবার, ৪ জুলাই ২০১৮