ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা

কোনো গল্পই মন ছুঁয়ে যায় নি : মৌসুমী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮
  • ৪৫৭ বার

হাওর বার্তা ডেস্কঃ সময়ের জনপ্রিয় চিত্রনায়িকা মৌসুমীকে গত ঈদুল ফিতরে ছোট পর্দার নাটক বা টেলিফিল্মে অভিনয়ে দেখা যায়নি। যদিও অনেক নাটক-টেলিফিল্মে কাজ করার প্রস্তাব পেয়েছিলেন তিনি। কিন্তু গল্প এবং চরিত্র তার পছন্দ না হওয়ায় তিনি সেসবে অভিনয় করেননি।

তা ছাড়া বিজ্ঞাপনের শুটিং, ম্যাগাজিন অনুষ্ঠানের শুটিংও ছিল। এ কারণেই নাটক বা টেলিফিল্মে সময় দিতে পারেননি। তবে আসছে কোরবানি ঈদের জন্য নাটক বা টেলিফিল্মে অভিনয়ের প্রস্তুতি নিচ্ছেন এ নায়িকা। এরই মধ্যে প্রস্তাবিত একটি নাটকের গল্পও পছন্দ হয়েছে তার।

চলতি মাসের শেষ সপ্তাহে এ নাটকের শুটিংয়ে অংশ নেবেন তিনি। এ বিষয়ে এখনই বিস্তারিত বলতে অপারগতা প্রকাশ করেছেন মৌসুমী।এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গেল ঈদে বেশ কয়েকটি নাটক টেলিফিল্মে কাজ করার প্রস্তাব পেয়েছিলাম। তবে কোনো গল্পই মন ছুঁয়ে যেতে পারেনি।

অনেকেই বলেন গল্পটা একটু অন্যরকম, আলাদা। কিন্তু আমি ভিন্নতা খুঁজে পাইনি। ঈদের পর একজন নির্মাতার গল্প আমার মোটামুটি ভালো লেগেছে। এ কারণে কাজটি করার জন্য সম্মতি জানিয়েছি। আশা করছি জুলাইয়ের শেষ প্রান্তে নাটকটির শুটিংয়ে অংশ নেব।’

তিনি আরও জানান, এ নাটকটি ছাড়া আরও দুটি নাটকে অভিনয় করতে পারেন তিনি। এদিকে জুলাইয়ের প্রথম সপ্তাহেই স্বামী ওমর সানীকে নিয়ে কলকাতায় যাওয়ার কথা রয়েছে মৌসুমীর। ওখানে ‘নোলক’ ছবির শুটিংয়ে অংশ নেবেন তারা। এ ছবিতে তারা দু’জন আইনজীবীর চরিত্রে অভিনয় করছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত

কোনো গল্পই মন ছুঁয়ে যায় নি : মৌসুমী

আপডেট টাইম : ০৪:৫১:২৯ অপরাহ্ন, সোমবার, ২ জুলাই ২০১৮