ঢাকা ০৩:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা

ভারতে ‘পোড়ামন ২’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮
  • ৪৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ এবারের ঈদে বাংলাদেশের সিনেমা অনুরাগীরা দেখেছে ‘পোড়ামন ২’ ছবিটি। ভালো ব্যবসা করার পাশাপাশি সিয়াম-পূজা অভিনীত এই সিনেমা পেয়েছে দর্শক বন্দনাও। ঈদের দ্বিতীয় সপ্তাহে বেড়েছে এর হল সংখ্যা।

দেশের বিভিন্ন হল মালিকরা জানিয়েছেন, রায়হান রাফি পরিচালিত এই ছবির প্রতি দর্শক আগ্রহ থাকবে কমপক্ষে আরো দুই সপ্তাহ। এত আনন্দের খবরের ভিড়ে ‘পোড়ামন ২’ নিয়ে নতুন খবর দিলেন ছবিটির প্রযোজক আব্দুল আজিজ। জানালেন, ভারতের তিনটি প্রদেশে একযোগে মুক্তি পেতে যাচ্ছে ‘পোড়ামন ২’ সিনেমা। কলকাতার শ্রী ভেঙ্কটেশ ফিল্মের পরিবেশনায় ছবিটি দেখবে আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের দর্শকরা। তবে এটি কবে মুক্তি পাবে তার নির্দিষ্ট কোনো তারিখ জানাতে পারেননি জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার।

সাফটা চুক্তির আওতায় ‘পোড়ামন ২’ মুক্তি পাচ্ছে ভারতের প্রেক্ষাগৃহে। ঈদের আগেই ছবিটি রপ্তানি করতে আবেদন করেছিলেন আব্দুল আজিজ। তথ্য মন্ত্রণালয় থেকে রপ্তানির অনুমতি মিললেও সেই কাগজ এখনো এসে পৌঁছায়নি জাজ কর্তৃপক্ষের হাতে। ফলে সবকিছু গুছিয়ে এনেও ভারতে মুক্তি দেয়ার নির্দিষ্ট তারিখ জানাতে পারছে না প্রতিষ্ঠানটি। ‘পোড়ামন’ পরিবেশন করবে এসভিএফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত

ভারতে ‘পোড়ামন ২’

আপডেট টাইম : ০৩:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৮ জুন ২০১৮