ঢাকা ০৩:৩২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত একটি সেতুর অপেক্ষায় তিন যুগ ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা

২৭ জুলাই মুক্তি পাচ্ছে দুই ছবি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮
  • ৫৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতরের ৪টি সিনেমা রমরমিয়ে চলছে প্রেক্ষাগৃহে। আরো সপ্তাহ দুয়েক থাকবে ছবিগুলোর দাপট। এর মাঝে মুক্তি পাবে ভারতীয় দুই সিনেমা। এবার জানা গেল, ২৭ জুলাই মুক্তি পাবে ঢালিউডের দুটি সিনেমা— জান্নাত ও মেঘকন্যা। দুটোতে প্রেম-ভালোবাসা থাকলেও গল্প বিন্যাসে রয়েছে ভিন্নতা।

‘জান্নাত’ পরিচালনা করেছেন মোস্তাফিজুর রহমান মানিক। নির্মাণের ঘোষণা থেকেই আলোচনায় থাকা সিনেমাটির মাধ্যমে বহুদিন পর পর্দায় একসঙ্গে ফিরছেন ‘পোড়ামন’ জুটি মাহি ও সাইমন সাদিক। ইতোমধ্যে প্রকাশ হওয়া টিজারে দেখা গেছে, সমসাময়িক বাংলাদেশের জঙ্গিবাদ ও রাজনৈতিক জটিলতা উঠে এসেছে গল্পে।

অন্যদিকে ‘মেঘকন্যা’ পরিচালনা করেছেন ছোটপর্দা থেকে আসা মিনহাজ অভি। প্রধান দুটি চরিত্রে অভিনয় করেছেন ফেরদৌস ও নিঝুম রুবিনা। আছেন বর্ষীয়ান অভিনেত্রী সুচরিতা, আইটেম গানে নেচেছেন মুনমুন।

দুটোই সিনেমায় ইতোমধ্যে বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড থেকে ছাড়পত্র পেয়েছে। বর্তমানে মুক্তির প্রস্তুতি চলছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের বিনামূল্যে জেমিনি’র সাবক্রিপশন দিচ্ছে আমিরাত

২৭ জুলাই মুক্তি পাচ্ছে দুই ছবি

আপডেট টাইম : ০৫:২০:০৬ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জুন ২০১৮