ঢাকা ১০:৪৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

অবশেষে আনুশকার সঙ্গে বিয়ের নিয়ে মুখ খুলেছেন প্রভাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮
  • ৩৬৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দক্ষিণী সুপারস্টার প্রভাস এবং অভিনেত্রী আনুশকা শেঠির সম্পর্ক এটা রহস্যময় হয়েই রয়েছে। তারা কি প্রেম করছেন নাকি শুধুই বন্ধু? তারা কি বিবাহবন্ধনে আবদ্ধ হচ্ছেন নাকি হচ্ছেন না? গত কয়েক বছর ধরে দক্ষিণী এই নায়ক-নায়িকার সম্পর্কের সঠিক সমীকরণ পাওয়া যায়নি।

বাহুবলি অভিনেতা-অভিনেত্রীর মধ্যে প্রেম ও বিয়ের গুঞ্জনের খবর ‘শুধু বন্ধু’ ট্যাগের ওপর নির্ভর করে বিভিন্ন অনুষ্ঠানে দুজনকে একত্রে দেখা যাওয়ার কারণেই ডালাপালা মেলেনি।

এ নিয়ে বরং বলা যায়, গুঞ্জনের আগুনে ঘি ঢেলেছে-আনুশকার বাবা-মা তাদের মেয়ের জন্য এ বছরের শেষ দিকে বরের জন্য নানা আচার-অনুষ্ঠান পালন করার ঘটনায়। অন্যদিকে, আবার প্রভাসের চাচা রাজু জানান, এ বছরের শেষের দিকে প্রভাস বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন। ব্যস, হয়ে গেল এটাকে অনেকে গুঞ্জনের সঠিক সমীকরণ মিলিয়ে নিয়েছেন। এই খবর রেটে গেছে যে, চলতি বছরের ডিসেম্বরে বাগদান সারবেন প্রভাস-আনুশকা জুটি!

অবশেষে আনুশকার সঙ্গে প্রেম ও বিয়ের এই গুঞ্জন নিয়ে মুখ খুলেছেন প্রভাস। ভারতীয় একটি গণমাধ্যমকে এ প্রসঙ্গে প্রভাস বলেন, ‘এটা আমার ব্যক্তিগত ব্যাপার এবং তাই এ ব্যাপারে আমি কিছুই প্রকাশ করতে চাই না।’ ৎ

তিনি আরো বলেন, যখন তিনি বিয়ের সিদ্ধান্ত নেবেন, তখন তা ভক্তদের জানাবেন। আনুশকার সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে প্রায়ই প্রশ্নের মুখোমুখি হতে হয় প্রভাসকে। গুঞ্জন নিয়ে এর আগেও প্রভাস বলেছিলেন, ‘আমি আসলে এমনটাই ধারণা করছিলাম। এক অভিনেত্রীর সঙ্গে একাধিক সিনেমায় কাজ করলে মানুষ এ ধরনের গুঞ্জন ছড়ায়।’

তবে প্রভাসের এবারের উত্তরটি ব্যতিক্রম। তার সাম্প্রতিক এই প্রতিক্রিয়া যেন লুকানো বিরক্তি ইঙ্গিত করে এবং এক্ষেত্রে আশ্চর্য হওয়ার কিছু নেই যদি তা ‘তিক্ত সত্য’ হয়।

প্রসঙ্গত, এর আগে প্রভাসের সঙ্গে বিয়ের গুঞ্জন নিয়ে আনুশকা বলেছিলেন, ‘আমরা খুব ভালো বন্ধু কিন্তু আমরা বিয়ে করছি না। বিয়ে নিয়ে আমার কোনো তাড়াহুড়ো নাই।’ তাই আনুষ্ঠানিক ঘোষণার আগ পর্যন্ত অপেক্ষা করতেই হবে প্রভাস-আনুশকা ভক্তদের।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

অবশেষে আনুশকার সঙ্গে বিয়ের নিয়ে মুখ খুলেছেন প্রভাস

আপডেট টাইম : ০১:৩৭:১৭ অপরাহ্ন, বুধবার, ২০ জুন ২০১৮