ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের দেশ: কৃষিমন্ত্রী খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ

এবার গান গেয়ে বজিমাত করলেন জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮
  • ৫৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ উৎসবের দিনে ছবি মুক্তি নতুন নয়। এবার ঈদে বাংলা হিন্দি মিলিয়ে বেশ কয়েকটি ছবি মুক্ত পাচ্ছে। বক্স অফিসে যুদ্ধ জয় করতে সবাই প্রস্তুত। সালমান খান অভিনীত হিন্দি ছবি ‘রেস’ এর সঙ্গে যেমন পাঞ্জা লড়বে বাংলার ‘সুলতান’, তেমনি বাংলার ‘ভাইজান’-এর সঙ্গেও চলবে বক্স অফিস যুদ্ধ।

তবে যুদ্ধের চেয়েও বড় খবর, বাংলা ছবির সুপারস্টার জিৎ তার নতুন ছবি ‘সুলতান’-এ গান গেয়ে তাক লাগিয়ে দিয়েছেন। সম্প্রতি কলকাতার একটি পাঁচতারা হোটেলে মুক্তি পেলো সুলতানের সঙ্গীত। ঈদের দিন মুক্তি পাচ্ছে সুলতান, তাই ঈদ নিয়ে একটি গান থাকবে এটাই স্বভাবিক। সেই গানটি গেয়েছেন অভিনেতা জিৎ নিজে।

এটাই নায়ক জিৎ এর তরফ থেকে তার ফ্যানদের ঈদের উপহার।সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই গান জনপ্রিয় হয়ে উঠেছে। ‘ঈদ মুবারক’- গানটি এবার ঈদের থিম সং হতেই পারে। এই ছবিতে সুর দিয়েছেন সুরকার শুদ্ধ ও স্যাভি। মোট চারটি গান আছে সুলতানে।

পরিচালক রাজা চন্দ’র পরিচালনায় এই ছবির তিনটি গান ইতিমধ্যে জনপ্রিয়। এখনও একটি গান মুক্তির অপেক্ষায়। ২০১৫ সালের দক্ষিণী ছবি ‘ভেদালাম’-এর রিমেক এই সুলতান। জিৎ এর সঙ্গে এই ছবিতে রয়েছেন প্রিয়াঙ্কা সরকার, নবাগতা বিদ্যা সিংহ সাহা মিম ও আরও অনেকে।

নাচ,গান অ্যাকশন সব মিলিয়ে এবার ঈদে বক্স অফিসে জোর টক্কর দিতে প্রস্তুত বাংলা সিনেমার সুলতান জিৎ।আগামী ১৪ জুন মুক্ত পাচ্ছে এই ছবি। বাংলার বক্স অফিসে ‘সুলতান’ খুশির চাঁদ দেখবে কি না, সেটা জানার অপেক্ষায় থাকলো বাংলা সিনেমা।-তথ্যসূত্র: এবেলা

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ঢাকার পাশে অবৈধ ৭৫০ ইটভাটা

এবার গান গেয়ে বজিমাত করলেন জিৎ

আপডেট টাইম : ০৩:৫২:৫১ অপরাহ্ন, সোমবার, ১১ জুন ২০১৮