ঢাকা ১০:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

বিটিভিতে স্টুডিওতে এবারে বৈচিত্রময় ঈদ আনন্দমেলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
  • ৫৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আসন্ন ঈদ উপলক্ষে বিটিভির স্টুডিওতে ধারণ হয়ে গেল ঈদের বিশেষ অনুষ্ঠান আনন্দমেলা। এবারের আনন্দমেলায় অংশ নিয়েছেন সংগীত, টেলিভিশন, চলচ্চিত্র, নৃত্যসহ বিভিন্ন অঙ্গণের একঝাক তারকা শিল্পী। এবারই প্রথম চারজন তারকাশিল্পী একসঙ্গে আনন্দমেলার উপস্থাপনা করছেন। আর এই ভিন্নধর্মী উপস্থাপনার উপস্থাপক থাকবেন তুষার খান, রোজী সিদ্দকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকী। তাদের সঙ্গে আরো অংশ নিয়েছেন অভিনেতা শহীদুজ্জামান সেলিম ও নাট্যকার বৃন্দাবন দাস।

বৃষ্টি নিয়ে তিনটি জনপ্রিয় গানের কোলাজ নিয়ে বিশেষ পরিবেশনায় অংশ নিয়েছেন অভিনেতা ফেরদৌস ও পূর্ণিমা। অভিনেত্রী বিদ্যা সিনহা মিম নৃত্য পরিবেশন করছেন তিনটি জনপ্রিয় গানের সঙ্গে। থাকছে শিবলী মোহাম্মদ ও শামীম আরা নিপা এবং নৃত্যাঞ্চলের অর্ধশতাধিক শিল্পীর অংশগ্রহণে একটি বিশেষ নৃত্য পরিবেশনা। এবারের আনন্দমেলায় গান গাইছেন কণ্ঠশিল্পী মমতাজ, কুমার বিশ্বজিৎ, অভিনেতা ফজলুর রহমান বাবু। শিল্পী কৌশিক হোসেন তাপসের ফিচারিংয়ে বাউল সামসেল হক চিশতী ও কৌশিক হোসেন তাপস যৌথভাবে পরিবেশন করেন বেহায়া মন-২ শিরোনামের গান। ইবরার টিপুর সংগীতায়োজনে `রমজানের ঐ রোজার শেষে এলো খুশির ঈদ’ গানটি একসঙ্গে গেয়েছেন কণ্ঠশিল্পী দুইবোন ফাহমিদা নবী ও সামিনা চৌধুরী।

আনন্দমেলার বিভিন্ন মজার ও শিক্ষামূলক নাটিকায় অংশ নিয়েছেন অভিনেতা আতাউর রহমান, এসএম মহসিন, আল মামুন, মোহাম্মদ বারি, মনিরা মিঠু, মনোজ কুমার, ইফফাত তৃশা, খলিলুর রহমান কাদেরি, আশরাফ কবীর, আমিনুল হক, রওনক বিশাখা শ্যামলী প্রমুখ। বিশেষ একটি পর্বে অংশ নিয়েছেন বাংলাদেশ মহিলা ফুটবল দলের সাবেক অধিনায়ক ও জাতীয় মহিলা ফুটবল দলের দুই খেলোয়ার।

এবারের উপস্থাপনায়ও থাকছে নাটকীয়তা। উপস্থাপক হিসেবে মঞ্চে থাকার কথা রোজী সিদ্দিকী, শাহনাজ খুশি ও নাজনীন হাসান চুমকীর। সময় বয়ে যায় কিন্তু এখনো সেটে পৌঁছাননি তারা। বাধ্য হয়ে মঞ্চে আসেন তুষার খান। অনুষ্ঠান শুরু হয়। অনুষ্ঠানের ফাঁকে অনুসন্ধানে জানা যায় তিন নারী উপস্থাপকের সেটে সময় মতো আসতে না পারার মুল কারণ তাদের মেক আপ শেষ না হওয়া। নানা ঝক্কি পেরিয়ে এক সময় তারাও হাজির হন সেটে। চলতে থাকে অনুষ্ঠান।

বিটিভি মহাপরিচালক এসএম হারুণ অর রশীদের পরিকল্পনায় এবারের ঈদ আনন্দমেলা পরিচালনা ও প্রযোজনা করছেন মাহফুজা আক্তার। শিল্প নির্দেশনা মোহাম্মদ সেলিম। প্রচারিত হবে ঈদের দিন রাত ১০টার ইংরেজি সংবাদের পর।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

বিটিভিতে স্টুডিওতে এবারে বৈচিত্রময় ঈদ আনন্দমেলা

আপডেট টাইম : ১১:৩৭:৩৬ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮