ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস

সাক্ষাৎকারের সময় ক্ষোভের মুখে চিত্রনায়ক জিৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ ঈদুল ফিতর উপলক্ষে আগামী ১৫ জুন মুক্তি পাবে জিৎ অভিনীত ‘সুলতান : দ্য সেভিয়র’ সিনেমাটি। এতে জিতের সঙ্গে জুটি বেঁধে অভিনয় করেছেন বাংলাদেশের বিদ্যা সিনহা মিম।

সম্প্রতি কলকাতায় সিনেমাটির মিউজিক লঞ্চিং অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ সময় সাক্ষাৎকার দেয়া নিয়ে ক্ষোভের মুখে পড়েন এই চিত্রনায়ক। ভারতীয় একাধিক সংবাদমাধ্যম এ খবর প্রকাশ করেছে।

প্রকাশিত একটি প্রতিবেদনে জানানো হয়েছে, মিউজিক লঞ্চিং অনুষ্ঠানে উপস্থিত সাংবাদিকদের অনেকেই, বিশেষ করে ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকরা আশায় ছিলেন যে, সম্মেলন শেষে আলাদাভাবে জিতের সাক্ষাৎকার নেবেন। কিন্তু জিতের জনসংযোগ কর্মকর্তা জানান, কাউকে সাক্ষাৎকার দেবেন না জিৎ। কেবল মিউজিক লঞ্চিংয়ে যা বলবেন তাই নিতে হবে। এরপরই বিক্ষোভ দেখায় উপস্থিত সংবাদিকদের একাংশ।

সাক্ষাৎকার নিতেই তারা মিউজিক লঞ্চিংয়ে উপস্থিত হয়েছেন। সাক্ষাৎকার যেহেতু দিবেন না তবে তা আগে থেকে কেন জানানো হয়নি বলে প্রশ্ন তোলেন সাংবাদিকরা। তারপরও জিতের জনসংযোগ কর্মকর্তা জানান, কোনোভাবেই জিতের সাক্ষাৎকার মিলবে না। এরপরই বিক্ষুব্ধ সাংবাদিকরা মিউজিক লঞ্চিং অনুষ্ঠান থেকে বেরিয়ে যান। এমন ঘটনার পরই প্রশ্ন উঠেছে, সিনেমার প্রচার করতে এসেছিলেন জিৎ। তবে সাক্ষাৎকার দিতে আপত্তি কোথায় ছিল?

‘সুলতান : দ্য সেভিয়র’ সিনেমাটি পরিচালনা করেছেন রাজা চন্দ। জিৎ-মিম ছাড়াও এতে আরো অভিনয় করেছেন প্রিয়াঙ্কা সরকার, কাঞ্চন, মুকুল দেব প্রমুখ। সিনেমাটির সংগীতায়োজন করেছেন সব্য গুপ্তা, শুদ্ধ রায়। সিনেমাটি প্রযোজনা করছে জিৎ ফিল্মসওয়ার্ক ও সুরিন্দার ফিল্মস।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে

সাক্ষাৎকারের সময় ক্ষোভের মুখে চিত্রনায়ক জিৎ

আপডেট টাইম : ০১:০৩:৫৪ অপরাহ্ন, শনিবার, ৯ জুন ২০১৮