ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস

কথা দিয়ে মন জয় করবেন যেভাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮
  • ৪৬৮ বার

হাওর বার্তা ডেস্কঃ মানুষের মন জয় করা অত সহজ কাজ নয়। আপনি যত ভাল মানুষই হোন বা যত দান-খয়রাতিই করুন না কেন মানুষের মন জয় করা চারটিখানি কথা নয়। কিন্তু কিছু সহজ উপায় নিলে মানুষের মন জয় করার অনেক কাছাকাছি চলে যাওয়া যায়। এমন সহজ উপায়গুলো দেখে নেওয়া যাক।

কথা শুনুন মন দিয়ে বা ভাল শ্রোতা হোন:
আপনার সঙ্গে যখন সে কথা বলছে তার কথা মন দিয়ে শুনুন। কারও মনে জায়গা পাওয়ার সেরা উপায় হল ভাল শ্রোতা হওয়া। কথা শুনে প্রয়োজন হলে প্রশ্ন করুন। ভাল লাগলে প্রশংসা করুন। পুরো কথাটা শুনে তারপর মন্তব্য করুন।

চোখের দিকে তাকিয়ে কথা বলুন: 
চোখের দিকে তাকিয়ে কথা বলুন। এতে কথার গুরুত্ব বাড়ে। শ্রোতার মনোযোগ বাড়ে। কোনো সভা বা মিটিংয়ে কথা বলার সময় একে একে সবার চোখের দিকে তাকিয়ে কথা বলার চেষ্টা করুন।

কথা শোনার সময় অন্য কোনও কাজ করবেন না: 
আপনি যখন কথা শুনছেন, তখন অন্য কাজ করবেন না। এক মার্কিন বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সমীক্ষা বলছে, অন্তত ৬৫ শতাংশ মানুষ কথা শোনার সময় মোবাইল বা ট্যাবের ব্যবহার করেন। কথা শোনার সময় অন্য কাজ করলে সামনের মানুষটার অবচেতন মনে আপনার সম্পর্কে খারাপ ধারণা তৈরি হয়।

কথায় ছোট ছোট পরিবর্তন আনুন: 
কথায় ছোটখাটো পরিবর্তন বড় বদল আনে। ধরুন সামনের মানুষটা আপনাকে যে কথাটা বলল সেটা আপনার জানা কথা। তখন আপনি স্বাভাবিকভাবেই বলবেন, আমি জানি। কিন্তু আপনি যদি সত্যি তার মনে জায়গা করতে চান তাহলে ওই কথাটা না বলে, বলুন তুমি একদম ঠিক বলেছ। দেখবেন এই ছোট পরিবর্তন আপনাকে সামনের মানুষটার মনে জায়গা করে দেবে।

মন থেকে প্রশংসা করুন: 
কাউকে প্রশংসা করার সময় মন থেকেই করুন। কারণ একটু এদিক ওদিক হলেই প্রশংসাটা তোষামোদ হয়ে যায়।

বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষায় পরিবর্তন আনুন: 
বডি ল্যাঙ্গুয়েজ বা শরীরী ভাষা একটা মানুষকে অনেক উপরে বা নিচে উঠিয়ে/নামিয়ে দিতে পারে। কারও সঙ্গে যখন কথা বলবেন তখন নিজের পা-হাতের দিকে খেয়াল রাখুন। ধরুন আড্ডার সময় হাত পা নেড়ে কথা বললে আড্ডা জমে। আবার প্রেমের সময় চোখের ওঠা নামাই সব কাজ করে দেয়। মোট কথা হল শরীরী ভাষাটাকে ইতিবাচক রাখুন দেখবেন লোকের মন জেতার কাজটা সহজ হবে।

তথ্যসূত্র: বিডি প্রতিদিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে

কথা দিয়ে মন জয় করবেন যেভাবে

আপডেট টাইম : ০১:১৩:২০ অপরাহ্ন, মঙ্গলবার, ৫ জুন ২০১৮