ঢাকা ০৩:১৯ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে মির্জা আব্বাসের স্ট্রোক দুর্ঘটনা নয়, পাটওয়ারীর পরিকল্পিত ব্যক্তিগত আক্রমণের শিকার: রাশেদ ছয় মাসে সব কাজ করা সম্ভব নয়: পানিসম্পদ মন্ত্রী রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস

এবার কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮
  • ৫৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের মডেল-অভিনেত্রী নুসরাত ফারিয়া এবার অভিনয় করতে যাচ্ছেন কলকাতার একটি সিনেমাতে। সিনেমার নাম ‘ডি ফর ড্যান্স’। নৃত্যনির্ভর সিনেমাতে ফারিয়ার নায়ক অঙ্কুশ হাজরা। এটি পরিচালনা করবেন বাবা যাদব। প্রযোজনা করবে কলকাতার প্রযোজনা প্রতিষ্ঠান শ্রী ভেঙ্কটেশ ফিল্মস। 

এর আগে ‘আশিকী’ সিনেমাতে নুসরাত-অঙ্কুশ জুটির রসায়ন দর্শক উপভোগ করেছেন। এটা ছিল যৌথ প্রযোজনার সিনেমা। এবার ‘ডি ফর ড্যান্স’-এর মাধ্যমে কলকাতার সিনেমাতে দেখা যাবে তাদের।

বাংলাদেশের প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়ার সিনেমা দিয়ে শুরু হয়েছিল ফারিয়ার কলকাতা যাত্রা। এরপর এই ব্যানারে ‘বাদশা-দ্য ডন’সহ একাধিক সিনেমাতে তার দেখা মিলেছে। জাজের বাইরে প্রথমবারের মতো কলকাতার সিনেমাতে অভিনয় করতে যাচ্ছেন নায়িকা।

সিনেমার পুরো শুটিং হবে বিদেশে। তবে কবে শুটিং শুরু হবে তা এখনও ঠিক হয়নি।

এ বিষয়ে ফারিয়া বলেন, ‘হ্যাঁ, কলকাতার একটি সিনেমাতে কাজ করতে যাচ্ছি। কথাবার্তা হয়েছে। এর বেশি কিছু বলতে চাই না। শুধু এটুকু বলি, শিগগিরই নতুন ভালো একটি খবর পাবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

খুতবার সময় কথা বলা নিষেধ, মোবাইল দেখা যাবে

এবার কলকাতার সিনেমায় নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ০৩:৩২:৩৬ অপরাহ্ন, রবিবার, ৩ জুন ২০১৮