ঢাকা ০৭:৫৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

প্রভাস-আনুশকার বিয়ে অসম্ভব

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮
  • ৪৬৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ভক্তদের প্রত্যাশা যত তাড়াতাড়ি সম্ভব বাস্তব জীবনেও সাত পাকে বাঁধা পড়ুক দক্ষিণ ভারতের পর্দা জুটি প্রভাস-আনুশকা। কিছুদিন আগেই দুবাইয়ে প্রভাস জীবনের ঝুঁকি নিয়ে ‘সাহো’ শুটিং করছেন শুনে উদ্বিগ্ন আনুশকা সেখানে ছুটে গিয়েছিলেন বলে শোনা যায়। এ রকমই প্রভাস-আনুশকার সম্পর্ক নিয়ে নানান কথা মাঝে মধ্যেই শোনা যায়। যদিও প্রভাস বা আনুশকা কেউই কখনো তাদের সম্পর্কে কথা স্বীকার করেননি। শুধুই ভালো বন্ধু বলে দাবি করে এসেছেন দুজনেই।

একটি বিশেষ সূত্রের বরাত নিয়ে জি নিউজ জানায়, প্রভাস কখনো আনুশকার সঙ্গে বিবাহ বন্ধনে বাঁধা পড়বেন না। যার প্রধান কারণ হলো প্রভাসের পরিবার।

জানা যাচ্ছে, প্রভাসের পরিবার নাকি ভীষণই রক্ষণশীল। তারা কখনো আনুশকাকে প্রভাসের স্ত্রী হিসাবে মেনে নেবেন না। কারণ প্রভাসের পরিবার নাকি ‘লাভ ম্যারেজ’-এরই বিরোধী।

বিশেষ করে প্রভাসের বাবা ও চাচা দুজনেই অ্যারেঞ্জ ম্যারেজের পক্ষে, আর প্রভাস বাবা ও চাচার খুব কাছের। তাই পরিবারের বিরুদ্ধে গিয়ে তিনি কখনোই আনুশকাকে বিয়ে করবেন না। এমনকি এই কারণে তারা নাকি তাদের সম্পর্ককে বন্ধুত্বের থেকে এগিয়ে নিয়ে যাননি বলে সংবাদমাধ্যমকে জানিয়েছেন প্রভাসের পরিবারের ঘনিষ্ঠ এক ব্যক্তি।

তাই প্রভাস-আনুশকার ভক্তরা যারা বাস্তবে তাদের বিবাহ বন্ধনে বাঁধা পড়তে দেখতে চান, তাদের স্বপ্ন হয়ত চিরকালই অধরাই রয়ে যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

প্রভাস-আনুশকার বিয়ে অসম্ভব

আপডেট টাইম : ১২:৩১:৩২ অপরাহ্ন, সোমবার, ২৮ মে ২০১৮