ঢাকা ০৭:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়? নির্ধারিত সময়ের মধ্যে উন্নয়ন প্রকল্পের কাজ শেষ করতে হবে : নৌ পরিবহন প্রতিমন্ত্রী শ্রেণিকক্ষে শিক্ষক-শিক্ষার্থীদের ফোন ব্যবহার নিষিদ্ধ: শিক্ষামন্ত্রী কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘিরে নিরাপত্তা জোরদার: এসআরবি আমার চেয়েও বেশি অভিনয় বোঝে আমার মেয়ে নড়াইলে বিএনপির মিছিলে হামলায় নিহত ২, অভিযোগ কার্যক্রম নিষিদ্ধ আ. লীগের বিরুদ্ধে শীত এলেই দেশ বদলায় পাখি, পথ চেনে কীভাবে গোপালগঞ্জে এমপি বাবরের বাড়ি ও ক্লিনিকে নিষিদ্ধ ছাত্রলীগের আগুন চীনে করমর্দন ট্রাম্প-পুতিনের, শির সঙ্গে ত্রিপক্ষীয় আলোচনার প্রস্তুতি সংসদে বিরোধীদলীয় নেতা ঐক্যে ফাটল ধরায় নাশকতার সুযোগ পাচ্ছে ফ্যাসিস্টরা

জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বাদ পড়ল একটি বিভাগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮
  • ৫৪৫ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী ৮ জুলাই রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বসছে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান অনুষ্ঠান। এদিন বিজয়ীদের হাতে পুরস্কারের ট্রফি তুলে দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চলতি বছরের এপ্রিল মাসের প্রথম সপ্তাহে তথ্য মন্ত্রণালয় তাদের ওয়েবসাইটে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এর বিজয়ীদের তালিকা গেজেট আকারে প্রকাশ করে।

এরপর থেকেই একটি বিভাগের পুরস্কার নিয়ে ব্যাপক সমালোচনা হয়। অভিযোগ ছিল, ‘সেরা নৃত্য পরিচালক’ হিসেবে যার নাম ঘোষণা করা হয়েছে, তিনি এ ছবির সঙ্গে সম্পৃক্ত ছিলেন না।

অবশেষে যাচাই-বাছাই করে ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’ থেকে ‘সেরা নৃত্য পরিচালক’ বিভাগটি বাতিল করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন তথ্য মন্ত্রণালয়ের সচিব আবদুল মালেক।

তিনি বলেন, ‘চলচ্চিত্র পুরস্কারের জন্য ছবি জমা দেওয়ার সময় প্রযোজকের পক্ষ থেকে সব তথ্য দেওয়া হয়। সেই তথ্যের ভিত্তিতে জুরিবোর্ডের সদস্যরা বিচারকাজ করে পুরস্কারপ্রাপ্তদের নাম ঘোষণা করেন। কিন্তু নাম ঘোষণার পর জানা যায়, যিনি পুরস্কার পেয়েছেন, তিনি নাকি ওই ছবিতে কাজই করেননি। এরপর আমরা এবারের মতো বিভাগটি বাতিল করার সিদ্ধান্ত নিয়েছি।’

উল্লেখ্য, ‘জাতীয় চলচ্চিত্র পুরস্কার ২০১৬’-এ সেরা নৃত্য পরিচালক হিসেবে মোহাম্মদ হাবিবের নাম ঘোষণা করা হয়। কিন্তু পুরস্কারটি নিতে অস্বীকৃতি জানিয়েছিলেন হাবিব। বিষয়টি নিয়ে অনেকবার মুখ খুলতে দেখা গেছে তাকে। হাবিব বলেছিলেন, ‘নিয়তি’ ছবিতে নৃত্য পরিচালক হিসেবে তিনি কোনো কাজই করেননি। তাহলে কীভাবে পুরস্কার নেবেন।

‘নিয়তি’ ছবিতে ‘ঢাকাই শাড়ি’ শিরোনামের গানের নৃত্য পরিচালনার জন্য নৃত্য পরিচালক হিসেবে মোহাম্মদ হাবিবের নাম ঘোষণা করা হয়েছিল। কিন্তু ছবিটির গানে নৃত্য পরিচালক হিসেবে কাজ করেন ভারতের জয়েশ প্রধান, এমনটাই জানান ছবির পরিচালক জাকির হোসেন রাজু। ২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটিতে অভিনয় করেছেন আরিফিন শুভ ও জলি। সরকার এ বছর বাংলাদেশের চলচ্চিত্রশিল্পে অবদানের জন্য ২৬টি বিভাগে ২৯ জন ব্যক্তিকে পুরস্কার দিচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ফ্যাসিস্ট আমলের প্রশাসনিক বলয় এখনো বহাল! ১৭ বছর বঞ্চিত কর্মকর্তাদের মূল্যায়ন কোথায়?

জাতীয় চলচ্চিত্র পুরস্কার থেকে বাদ পড়ল একটি বিভাগ

আপডেট টাইম : ০৩:২৭:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৪ মে ২০১৮