ঢাকা ১০:৩৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

কক্সবাজারে প্রিয়াঙ্কা, বিকেলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮
  • ৪৮০ বার

হাওর বার্তা ডেস্কঃ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। আজ সোমবার (২১ মে) সকালে ফ্রান্স থেকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি।

সেখান থেকে ইউএস বাংলার বিএস-১৪১ ফ্লাইটে করে দুপুর সাড়ে ১২টায় ঢাকা থেকে কক্সবাজারে পৌঁছান তিনি। ইউএস-বাংলার জিএম (মার্কেটিং সাপোর্ট ও পিআর) কামরুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।

ইউনিসেফের শুভেচ্ছাদূত হয়ে রোহিঙ্গা শরণার্থী ক্যাম্প পরিদর্শনে বাংলাদেশে এসেছেন ‘ফ্যাশন’ খ্যাত এই অভিনেত্রী।

কক্সবাজার জেলা পুলিশের মুখপাত্র আফরাজুল হক টুটুল জানান, কক্সবাজার বিমানবন্দর থেকে প্রিয়াঙ্কা সড়কপথে ইনানীতে পৌঁছেছেন। এখন তিনি সেখানকার পাঁচ তারকা মানের হোটেল রয়েল টিউলিপে অবস্থান করছেন। সেখান থেকে বিকেল ৪টায় তিনি মেরিন ড্রাইভ হয়ে টেকনাফের বাহারছড়ার শামলাপুর রোহিঙ্গা ক্যাম্পে যাবেন।

আগামী মঙ্গলবার (২২ মে) সকালে প্রথমে তিনি উখিয়ার বালুখালী ও জামতলী রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন। এরপর বিকেলে টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন তিনি। বুধবার (২৩ মে) উখিয়ার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করবেন প্রিয়াঙ্কা। বৃহস্পতিবার সকালে (২৪ মে) কক্সবাজার ত্যাগ করবেন এই বলিউড অভিনেত্রী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

কক্সবাজারে প্রিয়াঙ্কা, বিকেলে যাবেন রোহিঙ্গা ক্যাম্পে

আপডেট টাইম : ০৩:২৪:৫২ অপরাহ্ন, সোমবার, ২১ মে ২০১৮