ঢাকা ০১:৩০ অপরাহ্ন, শুক্রবার, ১২ জুন ২০২৬, ২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

টঙ্গীতে ৯১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮
  • ৪৮২ বার

হাওর বার্তা ডেস্কঃ মঙ্গলবার ভোরে ৯১ কেজি গাঁজাসহ গাজীপুরের টঙ্গীর হাজীর মাজার বস্তি থেকে এক যুবককে আটক করেছেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক মোঃ বদরুজ্জামান বদি (২৬) শেরপুরের শ্রীবর্দী থানার মাইন্দাবাড়ি এলাকার নওশেদ আলীর ছেলে। তিনি টঙ্গীর পার্শ্ববর্তী ঢাকার আশকোনা এলাকায় বসবাস করেন।

গাজীপুর মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক এস এম রাসেল ইসলাম নূর জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর ৬টার দিকে টঙ্গীর হাজীর মাজার বস্তির রোকন মিয়ার ঘরে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ওই ঘর থেকে ৭৩টি প্যাকেটে ৯১ কেজি গাঁজা উদ্ধার এবং বদরুজ্জামান বদিকে আটক করা হয়। অভিযান টের পেয়ে রোকন মিয়া পালিয়ে যায়।

এ ব্যাপারে টঙ্গী থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওই কর্মকর্তা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

টঙ্গীতে ৯১ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছেন

আপডেট টাইম : ০৫:৩৬:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৫ মে ২০১৮