ঢাকা ১২:০১ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

টাঙ্গাইলে বিক্ষোভে গুলি: ৭ পুলিশ প্রত্যাহার

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৫৭ বার

টাঙ্গাইলের কালিহাতী উপজেলায় বিক্ষোভকারীদের ওপর গুলি ছোড়ার সঙ্গে জড়িত অভিযোগে সাত পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।
শনিবার বিকেলে ঢাকা রেঞ্জের ডিআইজি মাহফুজুল হক নুরুজ্জামান এ তথ্য জানান।
এর আগে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেন। পরে তিনি কালিহাতী থানায় সাংবাদিকদের সঙ্গে কথা বলেন।
নুরুজ্জামান জানান, বিক্ষোভকারীদের ওপর গুলি চালানোর সঙ্গে জড়িত অভিযোগে কালিহাতী থানার সাত পুলিশ সদস্যকে শনাক্ত করে তাদের প্রত্যাহার করা হয়েছে। এদের মধ্যে তিনজন এসআই ও চারজন কনস্টেবল।
এছাড়া শুক্রবারের ওই ঘটনায় ঢাকা রেঞ্জের অতিরিক্ত ডিআইজিকে প্রধান করে পুলিশের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলেও জানান নুরুজ্জামান।
তিনি জানান, পুলিশের তদন্ত কমিটিকে তিনদিনের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। এই প্রতিবেদনের ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে এ ঘটনায় পুলিশ সদর দফতর থেকেও তিন সদস্যের পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে- উল্লেখ বলে নুরুজ্জামান জানান, পুলিশ সদর দফতরের অতিরিক্ত ডিআইজি (শৃঙ্খলা) আলমগীর আলমকে প্রধান করে গঠিত তদন্ত কমিটির অপর দুই সদস্য হলেন- ঢাকা রেঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আকতারুজ্জামান ও টাঙ্গাইলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আসলাম খান।
এছাড়া টাঙ্গাইল জেলা প্রশাসকের পক্ষ থেকেও পৃথক একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে জানান তিনি। তবে এ বিষয়ে এ মুহূর্তে বিস্তারিত তথ্য তার কাছে নেই উল্লেখ করে পুলিশ কর্মকর্তা নুরুজ্জামান জানান, পরে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

টাঙ্গাইলে বিক্ষোভে গুলি: ৭ পুলিশ প্রত্যাহার

আপডেট টাইম : ১০:১৬:০৯ অপরাহ্ন, শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০১৫