ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

বিয়েবন্ধনে সোনম-আনন্দ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮
  • ৪৩৫ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাক আর ঢোলের শব্দে মাত হয়ে আছে বলিউড। কারণটা বিখ্যাত কাপুর পরিবারের মেয়ে সোনম। আজ (৮ মে) সকালে বিয়ে করেছেন অনিল কাপুর কন্যা। বর তার প্রেমিক আনন্দ আহুজা। আজ এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সোনম আর আনন্দের বিয়ের কথা জানিয়েছে কাপুর ও আহুজা পরিবার।

দিল্লির ব্যবসায়ী আনন্দের সঙ্গে সোনমের পরিচয় এক বন্ধুর মাধ্যমে। এরপর তাদের পরিচয় পরিণয়ে গড়ায়। দুই পরিবারের নানা আয়োজনের মধ্য দিয়ে তারে এই শুভ কাজটি সম্পন্ন হয়েছে।

জানা যায়, মুম্বাইয়ে রকডেল বাংলোয় শিখ রীতিতে বিয়ে হয়েছে সোনম ও আনন্দের। ঘরোয়া আয়োজনে এ সময় উপস্থিত ছিলেন নবদম্পতির পরিবার ও কাছের কিছু মানুষ।

তাদের আশীর্বাদ জানাতে এতে উপস্থিত হন অমিতাভ বচ্চন, শ্বেতা বচ্চন, অভিষেক বচ্চন, জাভেদ আখতার, আমির খান ও স্ত্রী কিরণ রাও, রানী মুখার্জি, করণ জোহর, কারিশমা কাপুর, কারিনা কাপুর, সাইফ আলি খান, জ্যাকুলিন ফার্নান্দেজ, স্বরা ভাস্কর, মাসাবা গুপ্তসহ বেশ কয়েকজন।

এদিকে সন্ধ্যায় মুম্বাইয়ের পাঁচতারকা লিলা হোটেলে বিবাহোত্তর সংবর্ধনার আয়োজন করা হয়েছে। আর এতে থাকছে নাচ-গানের আয়োজনও। এখানে মেয়ের বিয়ের আসর নেচে মাত করবেন বাবা অনিল কাপুর।

সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা

বিয়েবন্ধনে সোনম-আনন্দ

আপডেট টাইম : ১২:৪১:০৬ অপরাহ্ন, বুধবার, ৯ মে ২০১৮