ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

প্রধানমন্ত্রীর নিকট সাইমনের আবেদন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮
  • ৪২৩ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই চলচ্চিত্রের এ প্রজন্মের চিত্রনায়ক সাইমন সাদিক। বর্তমানে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী পরিষদের সদস্যও তিনি।

আজ বৃহস্পতিবার সাইমন তার ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাসের মাধ্যমে চলচ্চিত্র শিল্পের উন্নয়নে মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন জানিয়েছেন। পাঠকদের জন্য এ স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘গতকাল গণভবনে মাননীয় প্রধানমন্ত্রীর বিদেশ সফর ও সমসাময়িক বিষয়ের উপর অনুষ্ঠিত হয়ে যাওয়া সংবাদ সম্মেলনটি খুব মনোযোগ সহকারে দেখছিলাম। সংবাদ সম্মেলনে দেশের বিভিন্ন সংবাদমাধ্যমের গুণী সাংবাদিকগণ উপস্থিত ছিলেন এবং নানা বিষয়ে অত্যন্ত যৌক্তিক সুন্দর সুন্দর প্রশ্নও করেছিলেন। প্রায় প্রতিটি প্রশ্নেরই উত্তর মাননীয় প্রধানমন্ত্রী অত্যন্ত সুন্দরভাবে দিয়েছিলেন।

সংবাদ সম্মেলনটি শেষ হওয়ার পর থেকেই আমার মাথায় কিছু কথা ঘুরপাক খাচ্ছিল। আমি যেহেতু বাংলাদেশ চলচ্চিত্রের একজন ক্ষুদ্র অভিনেতা সেহেতু আমার কথাগুলো বা ভাবনাগুলোও চলচ্চিত্র কেন্দ্রীক হবে এটাই স্বাভাবিক। যাইহোক, জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের হাত ধরেই আজকের বাংলাদেশ চলচ্চিত্র। বঙ্গবন্ধুই বাংলাদেশ চলচ্চিত্রের প্রাণকেন্দ্র ‘বিএফডিসি’র অনুমোদন দিয়েছিলেন। উল্লেখ্য যে,বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনাই কয়েক বছর আগে বাংলাদেশ চলচ্চিত্রকে ‘শিল্প’ হিসেবে ঘোষণা করেছিলেন।

আমি মনেকরি, ‘শিল্পের মর্যাদা শিল্প দিয়েই রক্ষা করতে হয়’ তাই শৈল্পিক মনের অধিকারী মাননীয় প্রধানমন্ত্রী আপাতদৃষ্টিতে সৃষ্ট চলচ্চিত্রের দুরবস্থা দূরীকরণে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়া এবং প্রায় সব ধরণের সহযোগিতা করার আশ্বাস দিয়েছিলেন। দেশ এখন স্বীকৃত উন্নয়নশীল মধ্যম আয়ের ডিজিটাল বাংলাদেশ। তাই যুগের সাথে তাল মিলিয়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পকেও উন্নতমানের উপযোগী করে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আমরা সকলেই কমবেশি চেষ্টা করে যাচ্ছি।

কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর সহযোগিতার আশ্বাস দেয়া সত্ত্বেও বিভিন্ন ধরণের সরঞ্জামসহ নানাবিধ জিনিসের বাস্তবায়নের অপ্রতুলতার কারণে আমরা হয়তো এগিয়ে গিয়েও পিছিয়ে যাচ্ছি। হয়তো আমাদের নিজেদের, চলচ্চিত্র সংশ্লিষ্ট কর্তাব্যক্তিদের কিছুটা প্রকৃত ইচ্ছাশক্তির অভাবেই এমনটা হচ্ছে।

আমি বিশ্বাস করি, ‘Everything is possible to a willing heart.’ যাইহোক, এবার আসি মূল কথায়- আমি ব্যক্তিগতভাবে মনে করি, মাননীয় প্রধানমন্ত্রীর সংবাদ সম্মেলনে বিভিন্ন ধরণের প্রশ্নের মাঝে আমাদের চলচ্চিত্র শিল্পের স্বার্থে চলচ্চিত্র শিল্প বিষয়ক অন্তত একটি প্রশ্ন করা যেতো, যেখানে খোদ উপস্থিত ছিলেন আমাদের সেন্সরবোর্ডের একজন সম্মানিত সদস্যও। যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী রাষ্ট্রের নানাবিধ উন্নয়ন কাজে সদা ব্যস্ত সময় পার করেন সেহেতু উনাকে প্রশ্ন করার মাধ্যমে পুনরায় স্মরণ করিয়ে দেয়া যেতো। যাইহোক, উপরে বর্ণিত কথা বা ভাবনাগুলো একান্তই আমার ব্যক্তিগত ভাবনা থেকেই বলা।

তবে আমি একজন ক্ষুদ্র চলচ্চিত্র কর্মী হিসেবে মাননীয় প্রধানমন্ত্রীর নিকট আকুল আবেদন জানাচ্ছি, চলচ্চিত্র শিল্পের উন্নয়নে আপনার দেয়া প্রতিশ্রুতি অত্যন্ত সুষ্ঠু ও সুন্দরভাবে বাস্তবায়নের জন্য যথাযথ পদক্ষেপ গ্রহণ করুন। কারণ এই শিল্পের সাথে লক্ষ মানুষের জীবিকা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত রয়েছে। আর আমরাও দেশবাসীকে আরো সুন্দর ও ভালো চলচ্চিত্র উপহার দেয়ার মাধ্যমে বিনোদিত করে দেশের কৃষ্টি ও সংস্কৃতিতে অবদান রাখার চেষ্টা অব্যাহত রাখবো।’’

চিত্রনায়ক সাইমন সাদিক অভিনীত ‘জান্নাত’, ‘নদীর বুকে চাঁদ’সহ বেশ কিছু সিনেমা মুক্তির অপেক্ষায় রয়েছে। এছাড়া প্রায় ডজন খানেক সিনেমার কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেতা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রাস্তায় ধূমপান করতে দেখা গেল এমবাপ্পের ‘প্রেমিকাকে’, রিয়াল ভক্তদের মনে শঙ্কা

প্রধানমন্ত্রীর নিকট সাইমনের আবেদন

আপডেট টাইম : ১১:০৫:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩ মে ২০১৮