ঢাকা ০৩:১২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী স্পেনে অভিবাসীবাহী নৌকায় ৮৩ জনের মৃত্যুর আশঙ্কা ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী

আবারো বিশেষ শিশুদের পাশে আরিফিন শুভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮
  • ১১৭৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ‘বিশেষ শিশু’ যাদের সমাজ বলে থাকে ‘বুদ্ধি প্রতিবন্ধী’ তাদের নিয়ে নির্মিত ‘অস্তিত্ব’-এ এর আগে অভিনয় করেছিলেন আরিফিন শুভ। সিনেমাটির মাধ্যমে একটি সামাজিক বার্তা পৌঁছে দিতে চেয়েছিলেন। আবার আবারো তাদের পাশে শুভ। আজ সোমবার সকালে ‘অ্যাঞ্জেল শেফ’ নামে একটি রেস্টুরেন্ট উদ্বোধন করেন তিনি। যেটি কিনা পরিচালিত হবে ‘বিশেষ শিশু’দের দ্বারা। যাদেরকে প্রশিক্ষণ দিয়েছে ‘বিএফডিএ’ নামক একটি সংস্থা।

শুভ জানান, আপাতত সুপারচেইন শপ ‘স্বপ্ন’র গুলশান-১ শাখায় রেস্টুরেন্টি চালু করা হয়েছে। যেখানে থাকবে লাইভ কিচেন। বিশেষ শিশুরা তাদের বানানো নানান খাবার সেখানে পরিবেশন করবে।

কেন তাদের পাশে? শুভ বলেন, ‘আমরা এ সকল শিশুকে নানাভাবে কটূক্তি করি। কিন্তু তারা আমাদের চেয়েও আলাদা কিছু গুণ নিয়ে জন্মায়। যার কারণে তারা অন্যদের চেয়ে ব্যতিক্রম। এদের জন্য কিছু করতে পারলে ভালো লাগে।’

‘এরা যে রেস্টুরেন্ট দিয়েছে সেখানকার খাবার অন্য আর দশটা রেস্টুরেন্টের তুলনায় অনেক বেশি স্বাস্থ্যসম্মত। অন্যদের মত এরা আপনাকে ঠকাবে না’—উল্লেখ করলেন শুভ।

রেস্টুরেন্টটির ‘শুভেচ্ছা দূত’ হিসেবে কাজ করবেন শুভ। রোযার ঈদের পর শুভ একদিন ‘অ্যাঞ্জেল শেফ’-এ খাবার পরিবেশন করবেন। এক ঘণ্টার এ পরিবেশনে খাবারগুলো ‘বিশেষ শিশু’দেরই বানানো থাকবে। শুভ জানালেন আয়োজনটি সবার জন্য উন্মুক্ত থাকবে।

আগামীকাল ১ মে থেকে শুভ কলকাতায় যাচ্ছেন রঞ্জন ঘোষ পরিচালিত ‘আহা রে’র শুটিং করতে। সেখানে ২৭ মে পর্যন্ত শুটিং করে দেশে ফিরবেন। ফিরে নতুন দুটি সিনেমার কথা ঘোষণা করবেন বলে জানালেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ধর্ম পালনে বাধা বা মাস্তানির সুযোগ দেওয়া হবে না: আইনমন্ত্রী

আবারো বিশেষ শিশুদের পাশে আরিফিন শুভ

আপডেট টাইম : ০৫:২২:১৯ অপরাহ্ন, সোমবার, ৩০ এপ্রিল ২০১৮