ঢাকা ০৭:১৩ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬, ৩১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা শিক্ষার্থীদের স্বার্থই সরকারের অগ্রাধিকার: মাহদী আমিন ফের লঘুচাপ সৃষ্টির আভাস, আবহাওয়া নিয়ে নতুন বার্তা অধিদপ্তরের চলতি অর্থবছরেই ৪১ লাখ নতুন ফ্যামিলি কার্ড দেবে সরকার দক্ষ মানবসম্পদ গড়ে তোলা সরকারের প্রধান নীতিগত অগ্রাধিকার : প্রধানমন্ত্রী সংসদে ‘ব্যক্তিগত মন্তব্য’ নিয়ে দুঃখ প্রকাশ করলেন শিক্ষামন্ত্রী আদমদীঘিতে কাঁচা মরিচের দামে ‘সেঞ্চুরি’, স্বস্তিতে কৃষক ব্রয়লার মুরগি খাওয়া কতটা নিরাপদ ‘ব্রয়লার মুরগি’ মন্তব্য নিয়ে যে ব্যাখ্যা দিলেন ছাত্রদলের নাছির দেশের যেসব অঞ্চলে রাত ১টার মধ্যে ঝড়ের আভাস

জিৎ-মিমের প্রথম গান ‘মাশাল্লাহ’

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮
  • ৪১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ শুটিং অর্ধেক হওয়ার পর সম্প্রতি যৌথ প্রযোজনার প্রিভিউ কমিটির অনুমতি পেয়েছে কলকাতার নায়ক জিৎ ও বাংলাদেশের বিদ্যা সিনহা মিম অভিনীত ‘সুলতান দ্য সেভিয়র’। এ ঘোষণার পরপরই প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া জানালো, শিগগিরই আসছে সিনেমাটির প্রথম গান ‘মাশাল্লাহ’।

জাজের সাথে ‘সুলতান’ প্রযোজনা করছে কলকাতা থেকে জিতস ফিল্ম ওয়ার্কস ও সুরিন্দর ফিল্মস।

ইতোমধ্যে সিনেমাটির অনেকটাই চিত্রায়িত হয়েছে কলকাতার লোকেশনে। প্রথম পর্বের শুটিং শুরু হয় মার্চে। প্রিভিউ কমিটির অনুমতির পর জানা গেল, শিগগিরই ‘সুলতান’ টিম আসবে ঢাকায়।

জাজের কর্ণধার আব্দুল আজিজ জানান, ঈদুল ফিতরে সিনেমাটি মুক্তি পাবে। উল্লেখ যে, আগের দুই বছরও একই সময়ে বাংলাদেশে মুক্তি পেয়েছে জিৎ অভিনীত সিনেমা।

‘সুলতান’ পরিচালনা করছেন কলকাতার রাজা চন্দ। বাংলাদেশ থেকে আরো অভিনয় করছেন আমান রেজা, তাসকিন রহমান, নবাগত আসফাক রানা, সাদেক বাচ্চু, নাদের চৌধুরী, রেবাকা রউফ, শহিদুল আলম সাচ্চু, কমল পাটেকার ও শিবা সানু। আছেন কলকাতার নায়িকা প্রিয়াঙ্কা সরকারসহ অনেকে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

জনপ্রিয় সংবাদ

ডাকাত আতঙ্কে পর্যটকশূন্য কিশোরগঞ্জের হাওর ভেঙে পড়েছে পর্যটন অর্থনীতি, বিপাকে হাজারো মানুষের জীবিকা

জিৎ-মিমের প্রথম গান ‘মাশাল্লাহ’

আপডেট টাইম : ০৪:৫৬:২৪ অপরাহ্ন, শনিবার, ২৮ এপ্রিল ২০১৮