ঢাকা ০৩:০৫ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক এলএনজিবাহী কার্গো ভিড়েছে এক্সিলারেট টার্মিনালে, বাড়ছে গ্যাস সরবরাহ প্রেসিডেন্ট জিয়ার ঘোষণার ৪৮ বছরেও হয়নি থানা, অপেক্ষায় কালারপোলবাসী ভিসা নিয়ে বাংলাদেশিদের যে সতর্কবার্তা দিলো ভারতীয় দূতাবাস বগুড়ায় প্রতিমন্ত্রীর গাড়ির সাথে ধাক্কা, আহত নারীর মৃত্যু সাবিনা ইয়াসমিন: যে কণ্ঠ পেরিয়ে গেছে প্রজন্মের সীমানা আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প

কেমন সন্তান চান শোয়েব-সানিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮
  • ৪৯০ বার

ছেলে বা মেয়ে, যাই হোক না কেন—ভারতীয় টেনিস তারকা সানিয়া মির্জা তাদের সন্তানের নাম রাখতে চান স্বামী-স্ত্রী দুজনের নামেই। এখনো শোয়েব মালিক-সানিয়া দম্পতির ঘর আলো করে সন্তান আসেনি। তবে যখনই তাদের সন্তান দেখবে পৃথিবীর আলো, তার নাম রাখা হবে ‘মির্জা মালিক’।

পরিবার বা দাম্পত্য জীবন নিয়ে খুব একটা খোলাসা করে কখনোই বলেন না সানিয়া। এবার টিভি শোকে দেওয়া এক সাক্ষাৎকারে ৩১ বছর বয়েসী সানিয়া জানিয়েছেন যদি সন্তান নেওয়ার পরিকল্পনা তাঁরা করেন, তবে দুজনই চান কন্যা সন্তান।

ভারতের লিঙ্গবৈষ্যমের ব্যাপারটা খুব কাছ থেকে দেখেছেন সানিয়া। নারী টেনিস খেলোয়াড় হিসেবে অনেক বাধা পেরিয়ে তবেই হয়েছেন ভারতের সেরা টেনিস খেলোয়াড়। তবে তিনি চান না তাঁর সন্তান বড় হোক সে বৈষ্যমের মধ্যে দিয়ে।

সানিয়ার ভাষ্যে, “আজ আপনাদের একটি গোপন কথা জানাব। আমি আর আমার স্বামী একটি ব্যাপারে একমত হয়েছি। আমাদের যখন সন্তান হবে, সে ছেলে হোক কিংবা মেয়ে, তার নাম আমরা রাখব শোয়েব আর আমার নামের শেষ অংশ দিয়ে। তার নাম হবে ‘মির্জা মালিক’। আমার স্বামীর চাওয়া তাঁর যেন কন্যা সন্তান হয়।”

উপমহাদেশের ‘লিঙ্গ পক্ষপাত’ বিষয়টি নিয়ে সব সময়ই সজাগ সানিয়া। ২০১০ সালে শোয়েবের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হলেও প্রথাগত নিয়মে তাঁর নামের শেষে ‘মালিক’ লাগাননি। এখনো তাঁর পরিচিতি ‘সানিয়া মির্জা’ নামেই। কদিন আগে ‘গোয়া ফেস্ট ২০১৮’ নামের এক অনুষ্ঠানেও লিঙ্গবৈষম্য নিয়ে কথা বলেছেন সানিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ইস্টার্ন রিফাইনারি সম্প্রসারণে ১ বিলিয়ন মার্কিন ডলার দিচ্ছে ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক

কেমন সন্তান চান শোয়েব-সানিয়া

আপডেট টাইম : ০৯:৩২:৪৫ অপরাহ্ন, সোমবার, ৯ এপ্রিল ২০১৮