ঢাকা ০১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কে কাকে অনুকরণ করলেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮
  • ৪৭৭ বার

হাওর বার্তা ডেস্কঃ বরাবরই বলিউড তারকা রণবীর সিং পোশাকের ভিন্নতায় প্রায়ই সবাইকে চমকে দেন। বিভিন্ন অনুষ্ঠানে অদ্ভুত ডিজাইনের সব পোশাক গায়ে উপস্থিত হন ৩২ বছর বয়সী এই অভিনেতা।

এ বছরের ২০ জানুয়ারি ৬৩তম ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড অনুষ্ঠানেও এর ব্যতিক্রম ঘটেনি। ‘পদ্মাবত’ খ্যাত এই তারকা নিতাশা গৌরবের ডিজাইন করা একটি স্যুট পরে সবাইকে তাক লাগিয়ে দেন। বলিউডের বেশকিছু জনপ্রিয় সিনেমার পোস্টার প্রিন্ট করে তা তৈরি করা হয়েছিল। বিষয়টি নিয়ে তখন ব্যাপক আলোচনা হয়।

কিন্তু এবার রণবীরের মতোই সিনেমার পোস্টার প্রিন্ট করা পোশাক গায়ে সবার নজরে এলেন বাংলাদেশি তারকারা।

গত ৩ এপ্রিল জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে এফডিসিতে আয়োজিত একটি অনুষ্ঠানে রণবীরের সেই পোশাকের আদলে তৈরি পোশাক গায়ে হাজির হয়েছেন চিত্রনায়ক ফেরদৌস, ইমন, জায়েদ খানসহ বেশ কয়েকজন।

রণবীর সিংয়ের পোশাকের আদলেই পোশাক দেখা যায় ফেরদৌস-ইমনের গায়ে। অনুষ্ঠানটির ফ্যাশন শোতে এমন পোশাক পরে সবাই অংশ নেন। তাদের পোশাক বাংলাদেশের জনপ্রিয় বেশকিছু সিনেমার পোস্টার প্রিন্ট করা ছিল। পোশাকগুলো ডিজাইন করে বাংলাদেশি একটি ফ্যাশন হাউজ।

রণবীরের মতো দেশি তারকাদের গায়েও এমন পোশাক দেখে অনেকে প্রশ্ন তোলেন, ‘কে কাকে অনুকরণ করলেন?

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

কে কাকে অনুকরণ করলেন

আপডেট টাইম : ০৫:৫৪:১১ অপরাহ্ন, বুধবার, ৪ এপ্রিল ২০১৮