ঢাকা ০১:৩০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ফেরদৌসের বিপরীতে প্রভা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮
  • ৩১২ বার

হাওর বার্তা ডেস্কঃ বড় পর্দার জনপ্রিয় মুখ ফেরদৌস। আর ছোট পর্দায় অভিনয় করে নিজের দক্ষতা দেখিয়ে এরইমধ্যে ভক্তদের নজর কেড়েছেন সাদিয়া জাহান প্রভা। এই দু’জনকে এবার দেখা যাবে একসঙ্গে। প্রথমবারের মত চলচ্চিত্রে নিজেকে মেলে ধরছেন প্রভা। ছবির নাম ‘রূপবতী’।

ছোট পর্দার জনপ্রিয় নির্মাতা অঞ্জন আইচ এবার নিয়ে আসছেন ছবিটি। সমাজে নারীরা যে বিভিন্নভাবে নির্যাতিত, নিপীড়িত হচ্ছেন এ নিয়েই ছবির কাহিনী।

এ প্রসঙ্গে সমকাল অনলাইনকে চিত্রনায়ক ফেরদৌস বলেন, ‘এই ছবির বড় শক্তি গল্প। গল্পটি শোনার পরই ছবিতে কাজ করতে রাজি হয়ে যাই। ছবিতে আমার নায়িকা হিসেবে থাকছেন প্রভা।’

এছাড়া, ছবিতে আরও অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ, তারিক আনাম খান, সোহেল খান, সাবেরী আলম প্রমুখ।

এ বিষয়ে ছবিটির নির্মাতা অঞ্জন আইচ সমকাল অনলাইনকে বলেন, ‘ছবিটির প্রি- প্রোডাকশন কাজ চলছে। সবকিছু ঠিক থাকলে মে মাসেই শুটিংয়ে নেমে পড়বো। রাজধানীর আরিচা-বেড়িবাঁধে ছবিটির দৃশ্যধারণ করা হবে।’

তিনি জানান. ছবিটি আসছে কথক ক্রিয়েটিভের ব্যানারে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

ফেরদৌসের বিপরীতে প্রভা

আপডেট টাইম : ০৩:৩৫:১৭ অপরাহ্ন, রবিবার, ১ এপ্রিল ২০১৮