ঢাকা ১০:৩০ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

শাকিব খান হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি আছেন ল্যাবএইড হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮
  • ৫৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় দ্রুত ল্যাবএইড হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে শাকিব খানকে। আর এই হাসপাতালে ভর্তি হয়েছেন দেশের তারকা অভিনেতা শাকিব খান। চিকিৎসার জন্য বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি আছেন। বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টায় খবরটি জানিয়েছেন ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তা সাইফুর ইসলাম লেনিন।

তিনি বলেন, শাকিব খান (বৃহস্পতিবার) দুপুর ২ টার দিকে ল্যাবএইডে ভর্তি হন। বর্তমানে শাকিব খান কার্ডিওলজিস্ট ডাঃ ওয়াদুদ চৌধুরীর তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। চেস্ট ডিসকফোর্টের কারণে বৃহস্পতিবার হাসপাতাল আসেন তিনি। তারপর চিকিৎসকের পরামর্শে সঙ্গে সঙ্গে হাসপাতালে ভর্তি হন শাকিব।

প্রাথমিক চিকিৎসা নেয়ার পর শাকিব খানের শারীরিক অবস্থার উন্নতি হয়েছে। চিকিৎসক জানিয়েছেন, দুই থেকে তিনদিন শাকিব খানকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে হবে। তবে ল্যাবএইড থেকে কখন ছাড়া পাবেন এ বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ কিছু জানায়নি।

ল্যাবএইড হাসপাতালের জনসংযোগ কর্মকর্তার সঙ্গে কথা বলার পর শাকিব খানের মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

শাকিব খান হঠাৎ অসুস্থ হয়ে ভর্তি আছেন ল্যাবএইড হাসপাতালে

আপডেট টাইম : ০৬:৪৬:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ মার্চ ২০১৮