ঢাকা ১০:২৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

জিৎ-দেবের চেয়েও বেশি পারিশ্রমিক শাকিবের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৪৮৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলাদেশের পর এখন প্রতিবেশী দেশ ভারতেও জনপ্রিয় অভিনেতা শাকিব খান। পশ্চিমবঙ্গে শাকিবের জনপ্রিয়তা ক্রমাগতই বাড়ছে।

এ বিষয়ে টালিউডের বিখ্যাত চলচ্চিত্র পরিচালক জয়দীপ মুখার্জি বলেন, ‘মেদিনীপুর, মুর্শিদাবাদ, কৃষ্ণনগরে স্টেজ শো করেছে শাকিব। ওখানে জিৎ, দেবের চেয়েও শাকিব বেশি পারিশ্রমিক নিয়ে স্টেজ শো করেছে।’ সম্প্রতি কলকাতার একটি ম্যাগাজিনকে দেয়া সাক্ষাৎকারে এ কথা বলেন জয়দীপ।

জয়দীপ মুখার্জির পরিচালনায় এখন ‘ভাইজান এলো রে’ছবির শুটিং করছেন শাকিব। কিছুদিন আগেই কলকাতায় ছবিটির শুটিংয়ে অংশ নিয়েছেন ঢাকাই সুপারস্টার। এর আগে জয়দীপের পরিচালনায় ‘শিকারি’, ‘নবাব’ছবিতে অভিনয় করেছেন ঢালিউড কিং।

জয়দীপ বলেন, ‘প্রথম যখন কেউ পরিচালনার সুযোগ পান, তার পছন্দের সুযোগ কম থাকে। প্রযোজকের চাওয়াই বড় বিষয়। ‘শিকারি’র সময় শাকিবকে নিয়ে ছবি বানাতে বলা হয়। কিন্তু ওই সিনেমার পর ‘নবাব’-এর জন্য শাকিবের বাইরে কাউকে ভাবতে পারেননি। এমনকি কলকাতার কাউকে উপযুক্ত মনে হয়নি।’

কলকাতায় শাকিবের সাক্ষাৎকার তেমন দেখা যায় না কেন? তার কিছুটা উত্তরও পাওয়া গেলো জয়দীপের কথায়। তিনি বলেন, ‘কলকাতার মিডিয়ায় শাকিব ধরা দেন না। কারণ তার অবসর মেলে না সহজে। বাংলাদেশে বছরে তাকে ৫-৬টা ছবি করতে হয়। নইলে বাংলাদেশের ১০০টা হল চলে সারাবছর, বাকি ২৫০টা বন্ধ থাকবে।’

শাকিবকে বাংলাদেশের রজনীকান্ত বলেও মন্তব্য করেছেন এই পরিচালক। তিনি বলেন, ‘শাকিব হচ্ছেন বাংলাদেশের রজনীকান্ত। যার ছবি মুক্তি পেলে দর্শক হলমুখি হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

জিৎ-দেবের চেয়েও বেশি পারিশ্রমিক শাকিবের

আপডেট টাইম : ০৫:২৯:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮