ঢাকা ০১:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ ৪ হাজার ৩৩২ ইউপিতে নির্বাচনের তালিকা প্রকাশ ইসির কিশোরগঞ্জ-৩ ( করিমগঞ্জ, তাড়াইল) উপনির্বাচনে, আলোচনায় জিএম মুজিবুর রহমান সবুজ কিশোরগঞ্জ-৩ আসনে উপনির্বাচন মনোনয়নযুদ্ধে বিএনপি নেতারা, আলোচনায় গাউস-জাহাঙ্গীরসহ চারজন আ.লীগ রাজনীতির নামে দেশকে ধ্বংস করার চক্রান্ত করছে: চরমোনাই পীর আ. লীগের সন্ত্রাসের বিরুদ্ধে যে কোনো ঐক্যে থাকবে এনসিপি: আখতার ষড়যন্ত্র, গুজব ও অপপ্রচারে বিভ্রান্ত হবেন না: আইজিপি জার্মানিতে মসজিদে হামলার পরিকল্পনা আগামী সপ্তাহে গভর্নর ‘মোস্তাকুর’ স্বাক্ষরিত টাকা বাজারে পাওয়া যাবে নারী দলের ব্যর্থতায় জাহানারার খোঁচা

আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮
  • ৪৬৫ বার

হাওর বার্তা ডেস্কঃ চলতি সপ্তাহেও তাপপ্রবাহ বাড়ার প্রবণতা অব্যাহত রয়েছে। দেশের কোথাও কোথাও তাপমাত্রা ছাড়িয়েছে ৩৫ ডিগ্রি। এর মধ্যে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে সামান্য বৃষ্টিপাতের দেখা মিলেছে। তবে সপ্তাহের শেষের বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে বলে জানিয়েছেন বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ আরিফ হোসেন।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী ৪৮ ঘণ্টার শেষের দিকে বৃষ্টি, বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বাড়বে। এরপর বর্ধিত পাঁচদিনে এ প্রবণতায় সামান্য পরিবর্তন হতে পারে।

আজ বুধবার (২৮ মার্চ) সন্ধ্যা ৬টা পর্যন্ত দেওয়া এক পূর্বাভাসে সংস্থাটি জানিয়েছে, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ হিমালয়ের পাদদেশীয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে।

এ অবস্থায় চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গা এবং ঢাকা, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের দু’এক জায়গায় অস্থায়ী দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য বাড়লেও কমবে রাতের তাপমাত্রা।

এখনই কালবৈশাখী, সামুদ্রিক ঝড়ের কোনো আশঙ্কা দেখছে না আবহাওয়া অধিদপ্তর। তবে দমকা হাওয়া বয়ে গেলে ঘণ্টায় সর্বোচ্চ গতিবেগ উঠতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার।

মঙ্গলবার (২৭ মার্চ) ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৩ দশমিক ৩ ডিগ্রি সেলিসিয়াস। আর দেশের সবচেয়ে বেশি তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায় ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয়েছে সিলেটে ২৩ মিলিমিটার।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহত্যায় দোষী সাব্যস্ত মিয়ানমার, ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

আগামী সপ্তাহে বৃষ্টিপাত বাড়বে

আপডেট টাইম : ১১:৩১:০৮ পূর্বাহ্ন, বুধবার, ২৮ মার্চ ২০১৮