ঢাকা ১০:২৮ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সালমান শাহ‌-মৌসুমীর ২৫ বছর পা রাখল

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ৫১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ বাংলা চলচ্চিত্রের ব্যবসা সফল ছবির তালিকায় যে সব চলচ্চিত্র আছে তার মাঝে সোহানুর রহমান সোহানের ‘কেয়ামত থেকে কেয়ামত’ ছবিটি অন্যতম। পাশাপাশি এই ছবিতে অভিনয় করা নায়ক নায়িকাও এখন পর্যন্ত বেশ জনপ্রিয়। আজ রবিবার (২৫ মার্চ) এই ছবিটি ২৫ বছরে পা রাখল।

১৯৯৩ সালের ২৫ মার্চ মুক্তি পায় হিন্দি ‘কেয়ামত সে কেয়ামত’ সিনেমাটির রিমেক। এর মাধ্যমে বড়পর্দায় পা রাখেন অমর নায়ক সালমান শাহ ও নায়িকা মৌসুমী।

প্রযোজনা প্রতিষ্ঠান আনন্দ মেলা হিন্দি ‘সনম বেওয়াফা’, ‘দিল’ ও ‘কেয়ামত সে কেয়ামত তক’ এর কপিরাইট নিয়ে সোহানুর রহমান সোহানের কাছে আসে এর যে কোন একটির রিমেক করার জন্য। উপযুক্ত নায়ক-নায়িকা খুঁজে না পেয়ে সম্পূর্ণ নতুন মুখ দিয়ে ছবি নির্মাণের সিদ্ধান্ত নেন তারা। আর শুরুতেই বাজিমাত করে নতুন এই দুই মুখ। এরপর এই দুই তারকাকে আর পেছনে ফিরে তাকাতে হয়নি।

ছবিটির চিত্রনাট্য লিখেছেন সোহানুর রহমান সোহান ও সংলাপ লিখেছেন আশীষ কুমার লোহ। প্রযোজক সুকুমার রঞ্জন ঘোষের আনন্দ মেলা সিনেমা লিমিটেডের ব্যানারে নির্মিত হয় ‘কেয়ামত থেকে কেয়ামত’।

ছবিটিতে আরো অভিনয় করেন রাজীব, আহমেদ শরীফ, আবুল হায়াত, খালেদা আক্তার কল্পনা, মিঠু, ডন, জাহানারা আহমেদ, অমল বোসসহ অনেক।

উল্লেখ্য, সিনেমাটি ঈদুল ফিতরে মুক্তি পায়। বাংলাদেশের চলচ্চিত্রে ব্যবসাসফল হিসেবে সেরা চারটি ছবির একটি হিসেবে ৮ কোটি ২০ লাখ টাকা আয় করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সালমান শাহ‌-মৌসুমীর ২৫ বছর পা রাখল

আপডেট টাইম : ০৫:০৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮