ঢাকা ১১:৪৫ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

ছেলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন জ্যাকি শ্রফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮
  • ১০২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সময়ের অন্যতম জনপ্রিয় বলিউড অভিনেতা টাইগার শ্রফ। ধীরে ধীরে ইন্ডাস্ট্রিতে শক্ত অবস্থান তৈরি করছেন তিনি। বিশেষ করে অসাধারণ অ্যাকশন স্টান্ট ও নাচের কারণে উঠতি প্রজন্মের কাছে বেশ জনপ্রিয়তা পেয়েছেন টাইগার। কিন্তু ছেলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন জ্যাকি শ্রফ।

এ প্রসঙ্গে ভারতীয় একটি সংবাদমাধ্যমে টাইগার শ্রফ বলেন, ‘সত্য বলতে আমার পেশাগত ব্যাপারে বাবাকে একটু দূরে রাখি কারণ আমি ঝুঁকিপূর্ণ স্টান্ট করে থাকি। এমনকি ঝুঁকিপূর্ণ দৃশ্যের শুটিংয়ের আগেরদিনও তাকে কিছু বলি না। তিনি আমার বাবা তাই এটি নিয়ে দুশ্চিন্তা করেন। তা ছাড়া তিনি খুবই হাসি-খুশি থাকেন। কিন্তু যখনই ঝুঁকির বিষয়গুলো আসে তিনি ভয় পান।’

কয়েকদিন বাদেই মুক্তি পাচ্ছে টাইগার শ্রফ অভিনীত সিনেমা বাঘি-টু। এতে বেশকিছু অ্যাকশন দৃশ্যে দেখা যাবে তাকে। এ জন্য বেশ কষ্ট করেছেন এ অভিনেতা। জানা গেছে, অ্যাকশন দৃশ্যগুলো ঠিকঠাক করার জন্য ৪৬৭ ঘণ্টা প্রশিক্ষণ নিয়েছেন তিনি। এ ছাড়া শারীরিক আঘাতও পেয়েছেন। তবে সবকিছু সত্ত্বেও শুটিং ঠিকমতো চালিয়ে গেছেন টাইগার।

২০১৬ সালে মুক্তিপ্রাপ্ত বাঘি সিনেমার সিক্যুয়েল বাঘি-টু। এটি প্রযোজনা করছেন সাজিদ নাদিয়াদওয়ালা। এতে টাইগার-দিশা ছাড়াও অভিনয় করছেন রণদীপ হুদা, দীপক দব্রিয়াল, মনোজ বাজপায়ী প্রমুখ। ৩০ মার্চ মুক্তি পাবে সিনেমাটি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

ছেলেকে নিয়ে বেশ দুশ্চিন্তায় থাকেন জ্যাকি শ্রফ

আপডেট টাইম : ০৩:৫৮:৪০ অপরাহ্ন, রবিবার, ২৫ মার্চ ২০১৮