ঢাকা ০২:৫১ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প জমির দাগ নম্বর নিয়ে যেসব বিষয় জানা দরকার সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবেন ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত : প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ নেয়া হয়েছে : ইয়াসের খান চৌধুরী চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

এক সিনেমায় আবার শাকিব খান ও মিশা সওদাগর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮
  • ১১৯৯ বার

হাওর বার্তা ডেস্কঃ যৌথ প্রযোজনার অনিয়ম বিরোধী আন্দোলন ও চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচনকে ঘিরে শাকিব খান ও মিশা সওদাগরের মাঝে বিরোধ তৈরি হয় বছরখানেক আগে। এরপর তাদের নতুন কোনো সিনেমায় একসঙ্গে দেখা যায়নি। আবারো দুই তারকাকে একই ফ্রেমে দেখবে দর্শক। অবশ্য এ খবর কয়েকদিন ধরে ফিল্মপাড়ায় ভাসছিল। আজ বুধবার মহরতের মাধ্যমে নিশ্চিত হওয়া গেল।

শাপলা মিডিয়ার নতুন সিনেমা ‘ক্যাপ্টেন খান’-এ অভিনয় করতে যাচ্ছেন শাকিব খান ও মিশা সওদাগর। তার সূত্র ধরে দুপুরে বিএফডিসিতে দুই তারকাকে একসঙ্গে দেখা যায়। ওয়াজেদ আলী সুমন পরিচালিত ‘ক্যাপ্টেন খান’-এর মহরতে যোগ দেন তারা। সিনেমাটিতে শাকিবের নায়িকা হিসেবে থাকছেন শবনম বুবলি। বিএফডিসির ৯ নম্বর ফ্লোরে বারের সেট বানিয়ে মহরতের পাশাপাশি শুরু হয়েছে দৃশ্যায়ন, চলবে ২৫ মার্চ পর্যন্ত।

২০১৬ সালের ঈদুল আজহায় মুক্তি পাওয়া ‘শুটার’ সিনেমায় সর্বশেষ একসঙ্গে দেখা যায় শাকিব-মিশাকে। এরপর তারা আশিকুর রহমানের ‘অপারেশন অগ্নিপথ’-এর দৃশ্যায়নে অংশ নেন অস্ট্রেলিয়ায়। কিন্তু পরিচালক-প্রযোজকের বিরোধের জের ধরে সিনেমাটি মাঝপথে থমকে গেছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

এক সিনেমায় আবার শাকিব খান ও মিশা সওদাগর

আপডেট টাইম : ০৫:২২:০০ অপরাহ্ন, বুধবার, ২১ মার্চ ২০১৮