ঢাকা ০২:৫২ অপরাহ্ন, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী বিরোধীদলের লংমার্চ রাজনৈতিক ও গণতান্ত্রিক অধিকার: রিজভী ১৭ বছরে আওয়ামী লীগ দেশের অর্থনীতির কোমর ভেঙে দিয়েছে : তথ্যমন্ত্রী ‘হরমুজ প্রণালি’র নাম ‘ট্রাম্প প্রণালি’ হওয়া উচিত: ট্রাম্প জমির দাগ নম্বর নিয়ে যেসব বিষয় জানা দরকার সর্বপ্রথম যারা জান্নাতে প্রবেশ করবেন ভেনিস চলচ্চিত্র উৎসবে যাচ্ছেন সুনেরাহ কওমি মাদরাসার জন্য ৬টি শিক্ষা বোর্ড গঠনের সিদ্ধান্ত : প্রধানমন্ত্রী মিথ্যা তথ্য শনাক্তে সমন্বিত ফ্যাক্টচেকিং কাঠামো গড়ার উদ্যোগ নেয়া হয়েছে : ইয়াসের খান চৌধুরী চার মন্ত্রণালয়-বিভাগে নতুন সচিব নিয়োগ

ড. মাহফুজুর রহমান নায়িকা পপির মেকাআপ করেছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮
  • ৮৫৮ বার
হাওর বার্তা ডেস্কঃ সাদেক সিদ্দিকি পরিচালিত ‘সাহসী যোদ্ধার’ সিনেমাটি শুরু হয়েছে আইটেম গানের শুটিংয়ের মধ্যদিয়ে। আইটেম গানে পারফর্ম করছেন চিত্রনায়িকা পপি। রবিবার শুটিং সেটে হঠাৎ উপস্থিত হন এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান। কিছুক্ষণ দেখার পর হঠাৎ করে তিনি জানান দেন পপির মেকআপ ঠিক হয়নি।
ড. মাহফুজুর রহমান বলেন, ‘মেকাআপ কে করেছেন? মেকআপ তো ভালো হয়নি ‘এসময় মেকআপ আর্টিস্ট মনির হোসেন দৌঁড়ে এসে বলেন, ‘স্যার কি করতে হবে।’ এরপর মেকআপ আর্টিস্টের কাছে সরঞ্জাম নিয়ে পপির মেকআপ নিজেই ঠিক করতে শুরু করেন ড. মাহফুজুর রহমান। এসময় বেশ মজাও করেন মাহফুজুর রহমান। পপিও এই ঘটনায় বেশ আনন্দ পেয়েছেন।
মাহফুজুর রহমান পপিকে বলেন, ‘আমার জীবনে প্রথম আমি মেকআপ ম্যান হিসেবে কাজ করেছি। এখানে লজ্জার কিছু নেই। আমাদের সিনেমায় যত ভালো তোমাকে লাগবে, দর্শক হলে গিয়ে তত বেশি ছবি দেখবে।
‘সাহসী যোদ্ধার’ ছবিটির টানা শুটিং চলবে আগামি এপ্রিল পর্যন্ত। এফডিসি ছাড়াও সিলেট, কক্সবাজারে এ সিনেমার শুটিং হবে। পপি ছাড়াও সিনেমাটিতে অভিনয় করছেন আমিন খান, ইমন ও শিরিন শিলা।
আন্দবাজার মাল্টিমিডিয়ার প্রযোজনায় ‘সাহসী যোদ্ধা’ পরিচালনা করছেন সাদেক সিদ্দিকী। গল্প ও চিত্রনাট্য করছেন কমল সরকার। চিত্রগ্রহণে আছেন পনির। কোরিয়গ্রাফি করছেন আজিজ রেজা।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী তিন মাসে বিপুল ডাক্তার-নার্স নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী

ড. মাহফুজুর রহমান নায়িকা পপির মেকাআপ করেছেন

আপডেট টাইম : ১০:২০:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২০ মার্চ ২০১৮