ঢাকা ১১:৪৯ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম

কলকাতায় ‌‌‘ভাইজানে’ পরিবার

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮
  • ৪২০ বার

হাওর বার্তা ডেস্কঃ জয়দীপ মুখার্জির পরিচালনায় কলকাতায় বেশ কয়েকদিন যাবত শুটিং চলছে ‘ভাইজান এলো রে’। এতে শাকিবের নায়িকা হিসেবে অভিনয় করছেন কলকাতার শ্রাবন্তী ও পায়েল সরকার। কলকাতার স্থানীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসকে মুভিজের নতুন এই ছবিতে ভাইজানের নাম ভূমিকায় অভিনয় করছেন সুপারস্টার শাকিব খান।

জানা গেছে,  ছবিটি একটি ফ্যামিলি ড্রামা গল্পের। এতে প্রেম-ভালোবাসার সঙ্গে পারিবারিক বিভিন্ন দিক উঠে আসবে। ছবিতে শাকিবের দুই বোনের চরিত্রে অভিনয় করছেন বাংলাদেশের দুই গুণী অভিনেত্রী মনিরা মিঠু ও দীপা খন্দকার। তাদেরকে কেন্দ্র করেই ছবিটির নাম ‘ভাইজান এলো রে’ রাখা হয়েছে।

বেশ কিছু দিন ধরে কলকাতায় চলছে ‘ভাইজান’র শুটিং। এর মধ্যে শাকিবের একটি লুক প্রকাশ্যে আসার পর ব্যাপক আলোচিত হয়। ছবির অন্যান্য শিল্পীরাও নিজ নিজ সোশ্যাল সাইটে সেলফি শেয়ার করেছেন। তবে এবারই প্রথম ভাইজানের গোটা পরিবারকে একসঙ্গে দেখ গিয়েছে।

অভিনেত্রী দীপা খন্দকার তার ফেসবুকে শেয়ার করেছেন বেশ কিছু স্থিরচিত্র। তাতে দেখা গিয়েছে ভাইজানের পুরো পরিবারকে। পারিবারিক সেই স্থিরচিত্রে ছিলেন শাকিব খান, শ্রাবন্তী, দীপা খন্দকার, মনিরা মিঠু, রজতাভ দত্তসহ আরও একাধিক সহশিল্পী।

জানা গেছে, ১৬ মার্চ পর্যন্ত কলকাতায় শুটিং হবে। এরপর ঢাকায় ফিরবেন শাকিব ও দেশের অন্যান্য শিল্পীরা। আগামী এপ্রিলের প্রথম সপ্তাহে লন্ডনে হবে ‘ভাইজান এলো রে’ ছবির কিছু অংশের দৃশ্যায়ন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকার নারীর স্বাস্থ্যকে বিশেষ অগ্রাধিকার দিচ্ছে

কলকাতায় ‌‌‘ভাইজানে’ পরিবার

আপডেট টাইম : ০৪:০৫:৩২ অপরাহ্ন, শনিবার, ১৭ মার্চ ২০১৮