ঢাকা ১০:০৪ পূর্বাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা জন্য লক্ষ্যে হাসপাতাল বানাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮
  • ৬৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রিয় চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন হাসপাতাল বানাচ্ছেন। আশুলিয়ায় তার নিজস্ব জায়গায় হাসপাতাল নির্মাণের ঘোষণা দিয়েছেন। সাধারণত মানুষকে উন্নত চিকিৎসা সেবা দেয়ার লক্ষ্যে তৈরি হচ্ছে এই হাসপাতাল। এরই মধ্যে হাসপাতালটির কাজ শুরু হয়েছে।

এ ব্যাপারে ইলিয়াস কাঞ্চন বলেন, ‘ঢাকায় আমার একটি মাত্র জমি। আর সেখানেই হাসপাতাল করবো বলে সিদ্ধান্ত নিয়েছি। আমার যা আছে তাই দিয়েই হাসপাতালের কাজ শুরু হয়েছে। এর মধ্যেই ৬তলার প্ল্যান পাশ হয়েছে। আমি আমার স্বপ্ন পূরণ করে চলেছি। যতদিন বেঁচে থাকবো মানুষের সেবা করে যাব। এবছর একুশে পদক পেয়েছেন ইলিয়াস কাঞ্চন।

তবে চলচ্চিত্রের মানুষ হিসেবে নয় সমাজসেবায় বিশেষ অবদানের জন্য এই পুরস্কার পেয়েছেন তিনি। ভাষা আন্দোলনে নিহত শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বিশিষ্ট নাগরিকদের একুশে পদকে ভূষিত করা হয় প্রতিবছর। গত ২০ ফেব্রুয়ারি ওসমানী স্মৃতি মিলনায়তনে ইলিয়াস কাঞ্চনের হাতে একুশে পদক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য, ১৯৯৩ সালের ২২ অক্টোবর মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ইলিয়াস কাঞ্চনের স্ত্রী জাহানারা কাঞ্চনের মৃত্যু হয়। প্রিয়তমা স্ত্রীর মৃত্যুতে তিনি ভেঙে না পড়ে শোককে শক্তিতে পরিণত করেন।

এরপর থেকেই সড়ক দুর্ঘটনা রোধে জীবনের বাকি দিনগুলো কাজ করার প্রতিজ্ঞা করেন। আর কেউ যেন তার মতো ভুক্তভোগী না হন সেজন্য প্রতিষ্ঠা করেন নিরাপদ সড়ক চাই (নিসচা) নামের একটি সংগঠন।

দীর্ঘদিন থেকেই ‘নিরাপদ সড়ক চাই’ আন্দোলন করে আসছেন ইলিয়াস কাঞ্চন। আর এই কাজই পর্দার নায়ককে বাস্তবের নায়ক বানিয়েছে।

অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র নির্মাণ করেছেন ইলিয়াস কাঞ্চন। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘বাবা আমার বাবা’ মুক্তি পায় ২০০৮ সালে। ২০১০ সালে নির্মাণ করেন ‘মায়ের স্বপ্ন’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

সাধারণ মানুষকে উন্নত চিকিৎসা জন্য লক্ষ্যে হাসপাতাল বানাচ্ছেন ইলিয়াস কাঞ্চন

আপডেট টাইম : ০৫:২৩:৩৯ অপরাহ্ন, শনিবার, ১০ মার্চ ২০১৮