হাওর বার্তা ডেস্কঃ সপ্তাহ খানেকের জন্য ভারত গিয়েছেন নায়ক সাইমন। আজ শনিবার সন্ধায় তিনি ফ্লাইটে উঠেছেন। তার এ ঝটিকা সফরের কারণ কী?এ ব্যাপারে জিজ্ঞেস করা হলে সাইমন হাওর বার্তাকে বলেন, ‘ভারতে যাচ্ছি কিছুদিনের জন্য। তবে সেটা সিনেমা রিলেটেড কিছু না।

তিনি আরো বলেন, ‘একটি বিশেষ উদ্দেশ্যে যাচ্ছি। সবার কাছে দোয়া চাই। সাইমন না বলতে চাইলেও তার একটি ঘনিষ্ঠ সূত্র জানিয়েছে, তিনি আজমীর শরীফের মাজার জিয়ারত করবেন। তার বহুদিন ধরে ইচ্ছে ছিলো যাবার। সময় সুযোগ করে উঠতে পারছিলেন না।
ভারত থেকে ফিরে মোস্তাফিজুর রহমান মানিকের ‘আনন্দ অশ্রু’র শুটিংয়ে অংশ নেবার কথা রয়েছে। সিনেমাটিতে তার বিপরীতে অভিনয় করছেন মাহিয়া মাহি।
Reporter Name 
























