ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে

বিয়ের জন্য পেছাল ‍‍‘সাহো‍‍’র শুটিং

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮
  • ৬১৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বাহুবলী সিনেমা দিয়ে কোটি ভক্তের মনে জায়গা করে নিয়েছেন প্রভাস। তাই এখন ভক্তদের মনে প্রশ্ন কবে বিয়ে করছেন প্রিয় নায়ক? কাকে বিয়ে করছেন? অানুষ্কাকে বিয়ে করছেন কিনা? প্রভাসের বিয়ের কথা উঠলেই এরকম হাজারও প্রশ্ন উঠে আসে।

যদিও প্রভাস এবছরই যে বিয়ে করছেন সে ব্যাপারে অনেকেই নিশ্চিত। কিছুদিন আগেই প্রভাসের কাকা কৃষ্ণম রাজু জানিয়েছেন, প্রত্যেক সাক্ষাৎকারে এ ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা খুবই অস্বস্তিকর। আমি অাগেও বলেছি এখনও বলছি প্রভাস এবছরই বিয়ে করছে। ও এ বিষয়ে সম্মতি জানিয়েছে।

তবে প্রভাস কাকে বিয়ে করছেন? সে প্রশ্নের উত্তর এখনও মেলেনি। যদিও প্রভাস ও আনুষ্কা শেঠির বিয়ের গুঞ্জন খুব জোরালোভাবেই উড়ছে দক্ষিণী বাতাসে। সেই গুঞ্জনে পানি ঢেলে দিয়েছিলেন আনুষ্কা। সম্প্রতি এ অভিনেত্রী জানান, এখনই বিয়ের কোনো চিন্তা নেই। আর প্রভাস তার ভাল বন্ধু। তাই ওসব নিয়ে ভাবেন না এই অভিনেত্রী। এদিকে প্রভাস আপাতত ব্যস্ত আগামী ছবি ‘সাহো’র শুটিং নিয়ে। আর সিনেমার শুটিংয়ের কারণে দুবাই উড়ে যাওয়ার কথা ছিল প্রভাসসহ গোটা ‘সাহো’ টিমের। পৃথিবীর সবথেকে উঁচু টাওয়ার বুর্জ খলিফায় সিনেমার একটি অ্যাকশন সিকোয়েন্সের শুটিং হওয়ারও কথা ছিল। তবে সূত্রের খবর বিশেষ কোনও কারণে নাকি ‘সাহো’র শুটিং পিছিয়ে গেছে।

শোনা যাচ্ছে, এ মাসেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন বাহুবলী তারকা। আর সেকারণেই নাকি শুটিং পিছিয়ে দিয়েছেন। তবে এ খবরের সত্যতা অবশ্য প্রভাস বা তার পরিবারের তরফ থেকে কেউ জানাননি। তাই বিষয়টিতে অনেকেই আবার কান দিচ্ছেন না। কারণ এর আগেও প্রভাসের বিয়ে নিয়ে অনেকবার গুজব রটেছে। এরপরও বিয়ের কারণেই কী ‘সাহো’র শ্যুটিং পিছিয়েছেন এ তারকা সেই জল্পনাই এখন তুঙ্গে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী

বিয়ের জন্য পেছাল ‍‍‘সাহো‍‍’র শুটিং

আপডেট টাইম : ০৫:০৪:১৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ মার্চ ২০১৮