ঢাকা ১১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন আওয়ামী আমলের আমলনামা উন্নয়নের আড়ালে ২৮ হাজার কোটি টাকার দুর্নীতি ২৯ অক্টোবর মধ্য রাত থেকে উঠে যাচ্ছে ইলিশ রক্ষার নিষেধাজ্ঞা স্বাস্থ্যসেবা খাতে সহযোগিতা বাড়াতে সাসাকাওয়া পিস ফাউন্ডেশনকে জুবাইদা রহমানের আহ্বান কৃষিতেও বাড়ছে খেলাপির চাপ ৩১ অক্টোবর লংমার্চ সফল করতে ১১ দলীয় ঐক্যের আহ্বান প্রধানমন্ত্রী তারেক রহমান ও জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির বৈঠক ফলপ্রসূ হয়েছ: হুমায়ূন কবির আইজিপি সহজ-সরল মানুষ, ক্রসফায়ার নিয়ে বক্তব্য ঠিক হয়নি: স্বরাষ্ট্রমন্ত্রী আইজিপির বিষয়ে সিদ্ধান্ত নেবেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা চাকরির প্রলোভনে রাশিয়ায় সামরিক চুক্তিতে বাধ্য করার প্রমাণ পেয়েছে জাতিসংঘ

সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫
  • ৪১২ বার

একাত্তরের বীর মুক্তিযোদ্ধা,সমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন, রাষ্ট্রপতি মো. আব্দুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

সোমবার ভোরে সিঙ্গাপুরের একটি হাসপাতালে ইন্তেকাল করেন সৈয়দ মহসিন আলী।

পরে বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির শোকবার্তা ‍পাঠানো হয়। এতে রাষ্ট্রপতি বলেন, মহসীন আলী ছিলেন একজন ত্যাগী ও দেশপ্রেমিক রাজনীতিবিদ। বাংলাদেশের স্বাধীনতা ও যুদ্ধ সংগ্রামে তার অবদান ছিলো অবিস্মরণীয়। তার মৃত্যুতে দেশ একজন জনপ্রিয় নেতাকে হারালো। এটা জাতির জন্য অপূরণীয় ক্ষতি।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানায়, মহসীন আলীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শোকবার্তায় তিনি বলেন, মুক্তি সংগ্রামী ও আত্মনিয়োজিত রাজনৈতিক নেতা সৈয়দ মুহসিন আলীর মৃত্যু দেশের জন্য অপূরণীয় ক্ষতি।

শোকবার্তায় রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী উভয়ই মহসিন আলীর বিদেহী আত্মার মাগফিরাত কামনা ও তার পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সাইকেলে চড়তেন, ৫ আগস্টের তিন দিন পর প্রাডো গাড়িতে চড়েছেন

সমাজকল্যাণমন্ত্রীর মৃত্যুতে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শোক প্রকাশ

আপডেট টাইম : ০৭:৫২:০০ অপরাহ্ন, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০১৫