ঢাকা ১০:০১ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের প্রেসিডেন্টের সঙ্গে তারেক রহমানের সৌজন্য সাক্ষাৎ

নায়িকা থেকে গায়িকা নুসরাত ফারিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮
  • ৪৮৪ বার

হাওর বার্তা ডেস্কঃ ঢাকাই সিনেমার স্মার্ট ও শিক্ষিত নায়িকা নুসরাত ফারিয়া। উপস্থাপনা দিয়েই ক্যারিয়ার শুরু করেছিলেন তিনি। এরপর বড় পর্দায় অভিনয় করে পেয়েছেন আকাশচুম্বী জনপ্রিয়তা।

শুধু ঢালিউডে নয়, নায়িকা এখন দুই বাংলারই পরিচিত মুখ। এপার বাংলার পাশাপাশি ওপার বাংলাতেও তার ভক্ত সংখ্যা অনেক। এবার ফারিয়া ভক্তদের জন্য নতুন খবর। পুরোই ভিন্ন পরিচয়ে উপস্থিত হচ্ছেন নায়িকা। খবরটি জানিয়েছেন নুসরাত নিজেই। এবার গায়িকা হিসেবে দর্শক-শ্রোতার সামনে হাজির হচ্ছেন তিনি।

এ প্রসঙ্গে নুসরাত ফারিয়া বলেন, ‘এবার নতুন পরিচয়ে দর্শকের সামনে হাজির হতে যাচ্ছি। একটা গান করেছি। গানের নাম ‘পটাকা’। বলা যায়, অনেকটা গোপনে গানের রেকর্ডিং শেষ করেছি। গানটির কথা লিখেছেন রাকিব হাসান রাহুল এবং সুর করেছেন প্রীতম হাসান। এরইমধ্যে গানের কাজ শেষ হয়েছে। এবার মিউজিক ভিডিওর কাজে আগামী ১৬ মার্চ মুম্বই রওনা করব। আসছে এপ্রিলে গানের মিউজিক ভিডিওসহ দর্শকের সামনে হাজির হব। আশা করি, সবার ভালো লাগবে গানটি।’

প্রাতিষ্ঠানিকভাবে শেখা না হলেও অনেকদিন ধরেই গানের চর্চা করেছেন ফারিয়া। টানা চর্চার পর গানটিতে কণ্ঠ দিয়েছেন তিনি। আর এ গানটির মিউজিক ভিডিও পরিচালনার পাশাপাশি কোরিওগ্রাফি করবেন ভারতের বাবা যাদব। তবে, ফারিয়ার সঙ্গে মডেল হিসেবে কে থাকবেন তা এখনও জানা যায়নি।

এ পর্যন্ত ফারিয়া ‘ইন্সপেক্টর নটিকে’, ‘আশিকি’, ‘হিরো ৪২০’, ধেৎতেরিকি’, ‘প্রেমী ও প্রেমী’, ‘বস টু’ সিনেমায় অভিনয় করেছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা

নায়িকা থেকে গায়িকা নুসরাত ফারিয়া

আপডেট টাইম : ০৪:১৭:২৫ অপরাহ্ন, শনিবার, ৩ মার্চ ২০১৮