ঢাকা ১০:০২ অপরাহ্ন, বুধবার, ২৪ জুন ২০২৬, ১০ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী মুদি ও প্রসাধনসামগ্রীর দোকানকে করের আওতায় আনার পরিকল্পনা মালয়েশিয়ার শ্রমবাজার নিয়ে জুলাইয়ের মধ্যে সুখবর আসবে : প্রবাসীকল্যাণ মন্ত্রী মদন পৌর শহর পরিচালন ও অবকাঠামো উন্নয়ন প্রকল্পের পরামর্শ সভা অনুষ্ঠিত তিস্তার পানি বিপৎসীমার ওপরে, ৪ হাজার পরিবার পানিবন্দি ভূমিকম্প মোকাবেলায় রাজধানীর ৪৪৫টি নিরাপদ আশ্রয়স্থল চিহ্নিত: ত্রাণমন্ত্রী এক বছরে ওরাকলের ১৩ শতাংশ কর্মী ছাঁটাই সাঁথিয়ায় বুদ্ধিপ্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণ, অভিযুক্ত গ্রেপ্তার ওই ব্যক্তি আমার স্বামী না: চিত্রনায়িকা ববি বাণিজ্যিক ব্যাংকগুলোর রিজার্ভে চাপ বাড়ছে

অ্যাকশনে ভরপুর ‘পাষাণ’ (ভিডিও)

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮
  • ৪৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ মুক্তির অপেক্ষায় রয়েছে তরুণ নির্মাতা সৈকত নাসির পরিচালিত ‘পাষাণ’। বৃহস্পতিবার (১ মার্চ) ইউটিউবে প্রকাশ পেয়েছে বহুল আলোচিত এ ছবিটির ট্রেলার। প্রায় ২ মিনিট ব্যাপ্তির ট্রেলারটি ছিলো অ্যাকশনে ভরপুর। এ সিনেমাতে জুটি বেঁধে অভিনয় করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা বিদ্যা সিনহা মিম ও ওপার বাংলার তরুণ চিত্রনায়ক ওম।

ছবিটির মুক্তির বিষয়ে সৈকত নাসির বলেন, ‘আগামী ২৩ মার্চ মুক্তি পাবে ‘পাষাণ’। তাই ছবিটির প্রচারণা শুরু করলাম। এরইমধ্যে পোস্টার প্রকাশ করেছি। আজ দর্শকের জন্য ট্রেলার প্রকাশ করা হলো। আশা করছি সবার সহযোগিতা পাবো।

এ ছাড়া সিনেমাটির একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন বিপাশা কবির। দেশের শীর্ষ প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া প্রযোজিত এ সিনেমায় আরো অভিনয় করেছেন মিশা সওদাগর, শিমুল খানসহ অনেকে। ২০১৬ সালের শেষের দিকে রাজধানীর উত্তরায় সিনেমাটির শুটিং শুরু হয়। এরপর মংলা সমুদ্রবন্দরসহ দেশের বিভিন্ন স্থানে দৃশ্যধারণের কাজ হয়েছে। সিনেমাটির সংগীতায়োজন করেছেন কলকাতার আকাশ।

সৈকত নাসির ‘দেশা দ্য লিডার’ সিনেমার মাধ্যমে চলচ্চিত্র নির্মাতা হিসেবে অভিষেক ঘটে। এ চলচ্চিত্রটি মুক্তির পর দর্শকের প্রশংসা কুড়ান এ নির্মাতা। এরপর ‘হিরো ৪২০’ নির্মাণ করেও দর্শকের আস্থা ধরে রাখেন তিনি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

প্রশ্ন বিতরণে ভুল হলে কঠোর শাস্তির মুখোমুখি হতে হবে: শিক্ষামন্ত্রী

অ্যাকশনে ভরপুর ‘পাষাণ’ (ভিডিও)

আপডেট টাইম : ০৭:৪৬:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ২ মার্চ ২০১৮