ঢাকা ১০:২৬ অপরাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এই ফলগুলো খেলেই থাকবেন ফুরফুরে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮
  • ৫৯৩ বার

হাওর বার্তা ডেস্কঃ স্বাস্থ্য ঠিক রাখতে জীবনের প্রতিটি ক্ষেত্রেই সচেতন থাকা জরুরি। তাই শরীর ও মন সতেজ রাখতে সহজ কিছু পদ্ধতি রয়েছে।

চলুন পদ্ধতিগুলো জেনে নেয়া যাক-

কিসমিস
কিসমিস সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরদিন সকালে পানিসহ খেয়ে নিন। এগুলো সারাদিন আপনার শরীরে শক্তি সঞ্চয় করবে। ফলে আপনিও থাকবেন সতেজ।

ডিম
শক্তি সঞ্চয়ের জন্য খাবার হিসেবে ডিম সবচেয়ে কার্যকরী খাবার। প্রতিদিন সকালের নাস্তায় বা দুপুরের খাবারের সঙ্গে ডিম খেতে পারেন। এটি আপনার শরীরের শক্তি সঞ্চয় করে শরীরকে রাখবে সতেজ ও কর্মউদ্যোম।

মধু
মধু শক্তির উৎস। প্রতিদিন গরম লেবুর জুসের সঙ্গে মধু মিশিয়ে খেলে শরীর সতেজ এবং প্রাণবন্ত হয়।

পানি
শরীরকে সারাদিন সতেজ রাখতে পানি সবচেয়ে গুরুত্বপূর্ণ। প্রতিদিন খাবারের সঙ্গে পর্যাপ্ত পানি পান করুন। শরীরের যে কোনো সমস্যা সমাধানেও পানির কোনো বিকল্প নেই।

লেবু
শরীরের শক্তি সঞ্চয়ে লেবু অত্যন্ত কার্যকর। গ্রীষ্মকালে চিনি, পানি ও পুদিনার সঙ্গে লেবুর রস মিশিয়ে শরবত বানিয়ে খেতে পারেন। এ পানীয় শরীরকে সতেজ রাখে।

পেঁয়াজ
প্রতিদিন দুপুরের খাবারে ছোট ৩-৪টি কাঁচা পেয়াজ খেলে শরীর সতেজ থাকে। এটা রক্তে সুগারের মাত্রা কমিয়ে ডায়াবেটিস নিয়ন্ত্রণ করে এবং অতিরিক্ত চর্বি দূর করে।

রসুন
প্রতিদিন খাবারের সঙ্গে একটু রসুন খাওয়া স্বাস্থ্যের জন্য ভালো। এ খাবারটি রক্ত পরিষ্কার করে এবং ত্বকের উজ্জ্বলতা বাড়ায়।

জিরা
জিরা বীজ সিদ্ধ করে পানি খেলে হজম শক্তি বৃদ্ধি পায়। এটি পাচনতন্ত্রের জন্যও ভালো খাদ্য।

স্যুপ
অপারেশনের পর, ঠাণ্ডা কিংবা শরীরে ব্যথা থাকলে স্যুপ খেলে তা দ্রুত সেরে যায়।

অলিভ অয়েল
অলিভ অয়েলের রান্না খেলে শরীরে মেদ জমে না। এটা শরীরের রক্ত প্রবাহকে বাড়িয়ে দেয়।

মাশরুম
মাশরুমের স্যুপ দুধ চা এবং কফির বিকল্প হিসেবে খাওয়া যায়। এটাও শরীরকে সতেজ রাখতে কার্যকরী ভূমিকা পালন করে।

কলা
কলা শক্তি সঞ্চয়ে কাজ করে। রাতে শোয়ার আগে কলা খেলে তা শরীরে শক্তি জমা করে রাখে।

সবুজ চা
ক্লান্তি দূর করার জন্য অনেকেই গরম কিছু পান করে থাকেন। সে ক্ষেত্রে দুধ চা থেকে সবুজ চা পান করা বেশি উপকারী।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এই ফলগুলো খেলেই থাকবেন ফুরফুরে

আপডেট টাইম : ০৫:২৯:৩২ অপরাহ্ন, বুধবার, ২৮ ফেব্রুয়ারী ২০১৮